জেলা

কেশিয়াড়ীতে চাঞ্চল্য! ভাড়াবাড়ি থেকে রক্তাক্ত দেহ উদ্ধার, মৃত অফিসের বড়বাবু

ভাড়াবাড়ির ভেতর থেকে রহস্যজনকভাবে উদ্ধার হল কেশিয়াড়ী ব্লক অফিসের গুরুত্বপূর্ণ এক কর্মীর রক্তাক্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী বিডিও অফিসে অ্যাকাউন্ট কাম হেড ক্লার্কের কাজ করতেন অভিষেক গাঙ্গুলী নামের ওই ব্যক্তি।
অফিসের বড়ো বাবু হিসেবেই পরিচিত ছিলেন তিনি।ব্লকের বিডিও অফিসে কাজ করলেও মৃত ব্যক্তিটি থাকতেন কেশিয়াড়ীর ভবানীপুর এলাকার একটি ভাড়া বাড়িতে।

প্রতিদিনের মতো মঙ্গলবার অফিসের কাজে না আসায় প্রত্যেকে তাঁর খোঁজে ভাড়া বাড়িতে গেলে প্রত্যেকে দেখতে পান ভাড়াবাড়ির বিছানায় রক্তাক্ত দেহ লুটিয়ে পড়ে রয়েছে ।
ঘটনাস্থলে এলাকা সংলগ্ন থানার পুলিশকে জানানো হলে পুলিশ দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠান ।
পুলিশ সূত্রে খবর দেহের মাথায় ও গালে ক্ষত চিহ্ন রয়েছে।তবে রহস্যজনকভাবে এই প্রাণহানি নিয়ে তৈরি হয়েছে গভীর ধোঁয়াশা। ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.