বন্ধুদের হাত ছাড়িয়ে দৌড়ে গিয়ে স্কুল বিল্ডিং থেকে ঝাঁপ ! স্কুলের চারতলা থেকে ঝাঁপ দশম শ্রেণীর এক পড়ুয়ার। প্রায় অর্ধমৃত অবস্থায় তাকে উদ্ধার করে , আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় । তবে শেষ রক্ষা হয়নি । মৃত্যু হয় দশম শ্রেণীর ওই ছাত্রীর ।
চিকিৎসারত অবস্থাতেই ওই ছাত্রীর মৃত্যু হয় । তবে কি কারণে ওই ছাত্রী চারতলা থেকে ঝাঁপ দিল তা এখনো জানা যায়নি । গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । পাশাপাশি স্কুল ছাত্রীটি মানসিক দিক থেকে সুস্থ ছিল কিনা , তাও খতিয়ে দেখা হচ্ছে ।
উল্লেখ্য , এই ঘটনা নিয়ে , ইতিমধ্যেই সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে । ভাইরাল ভিডিওয় দেখা যায় , সহপাঠীরা ওই দশম শ্রেণীর ছাত্রীকে বাধা দেওয়ার চেষ্টা করলেও , সে কোনো ক্রমে বন্ধুদের হাত ছাড়িয়ে পালিয়ে ঝাঁপ দিয়ে দেয় । ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।







