রাজনীতিরাজ্য

বোলপুরে চপ-মুড়ি নিয়ে ‘দিদি’র সঙ্গে অনুব্রতর অঘোষিত বৈঠক

বাংলার বাইরে বাঙালি ও বাংলা ভাষার উপর একের পর এক আঘাত। কোথাও শুধু বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি সন্দেহে ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে নির্যাতন, কোথাও আবার বাংলাদেশে পুশব্যাকের চেষ্টা। একের পর এক এমন ঘটনার জেরে ক্ষুব্ধ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১শে জুলাই এর মঞ্চ ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তিনি। ২৭ জুলাই থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে সেই আন্দোলন যার সূচনা হচ্ছে বীরভূমের বোলপুর থেকে।

রবিবার সন্ধ্যায় নির্ধারিত সময় মতো সাড়ে সাতটায় বোলপুরে পৌঁছেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী। বীরভূম সফরের সূচনায় ফের একবার দলীয় স্তরে চর্চা উঠে এল তৃণমূল নেত্রী ও জেলা তৃণমূলের অন্যতম প্রভাবশালী নেতা অনুব্রত মন্ডলের ‘অঘোষিত বৈঠক’।
এরপর রাঙাবিতানে পৌঁছনোর আগেই শ্রীনিকেতন রোডের ধারে মমতার কনভয়ের জন্য অপেক্ষায় ছিলেন অনুব্রত মন্ডল, সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও স্থানীয় বিধায়ক বিকাশ রায়চৌধুরী। কনভয় থেকে তাঁকে দেখতে পেয়ে নিজেই ফোন করেন মমতা। জানান, রাঙাবিতানে গিয়ে দেখা করতে।

মুখ্যমন্ত্রীর ফোন পেয়েই ঠিক রাত ৮টার আগে মুখ্যমন্ত্রীর পছন্দের চপ-মুড়ি নিয়ে সেখানে হাজির হয়েছিলেন অনুব্রত। সেখানে প্রায় ৩০ মিনিট তাঁদের মধ্যে বৈঠক চলে। যদিও এই বৈঠকের বিষয়বস্তু নিয়ে মুখ খোলেননি অনুব্রত। তবে জানা গেছে, এদিনের নানুরের সভা কেমন হল, কীভাবে জেলার নেতৃত্ব কাজ করছে, সেসব নিয়েই মূলত আলোচনা হয়। ফিরহাদ হাকিম ও মলয় ঘটকের তত্ত্বাবধানে আয়োজিত সভা নিয়ে নেত্রীর কাছে প্রতিক্রিয়া পাঠিয়েছে স্থানীয় নেতারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.