Uncategorized

সাগরপাড়ায় গোপন অভিযানে ১৪০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার দুই

মুর্শিদাবাদ: সোমবার গভীর রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পুলিশ। অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বেআইনি মাদক—ফেনসিডিল। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজন হলেন টিটন মণ্ডল, যিনি সাগরপাড়া থানা এলাকার বাসিন্দা। অপরজন, গোলাম গৌশ খান, জলঙ্গী থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৪০ বোতল ফেনসিডিল। প্রাথমিক তদন্তে অনুমান, বেআইনি এই সামগ্রী হাতবদল হওয়ার আগেই তাদের ধরে ফেলে পুলিশ।

ঘটনার বিষয়ে সাগরপাড়া থানার এক আধিকারিক জানিয়েছেন, “গোপন সূত্রে খবর পেয়েই আমাদের টিম রাতেই অভিযান চালায়। দ্রুততার সঙ্গে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। মঙ্গলবার তাদের জেলা আদালতে পেশ করা হবে।”

এই ঘটনায় এলাকায় মাদক পাচার চক্রের সক্রিয়তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলেও অনুমান তদন্তকারীদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.