জেলা

ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আঁটোসাঁটো নিরাপত্তায় মোড়া আড়গোড়া চাতাল

আজ ঘাটালে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর জেলার ঘাটালের আড়গোড়া চাতাল ঘিরেই রয়েছে প্রশাসনিক তৎপরতা। মুখ্যমন্ত্রীর সফরের আগে গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল থেকেই আড়গোড়া চাতালে গার্ডরেল বসিয়ে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। জোরদার হয়েছে নজরদারি। বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। প্রশাসনের একাধিক আধিকারিক এলাকায় হাজির রয়েছেন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ঘিরে কোনও খামতি রাখতে নারাজ জেলা প্রশাসন।

জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী আজ আড়গোড়া চাতাল থেকে ঘাটালের বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন। এলাকার ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন তিনি। এছাড়াও স্থানীয় প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসার কথাও রয়েছে মুখ্যমন্ত্রীর।

প্রসঙ্গত, বর্ষার শুরু থেকেই ঘাটাল এবং আশপাশের বেশ কিছু অঞ্চল নদীর জল বেড়ে প্লাবিত হয়েছে। অনেক এলাকায় এখনও জলমগ্ন অবস্থা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.