দেশবিদেশ

রুশ তেল কেনায় মার্কিন শুল্ক বৃদ্ধি, জেলেনস্কির সঙ্গে মোদীর ফোনালাপ

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের চতুর্থ বছরে প্রবেশের প্রেক্ষাপটে রুশ তেল আমদানির কারণে নতুন করে চাপে পড়েছে ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন। যার ফলে এখন মোট শুল্কের হার দাঁড়িয়েছে ৫০ শতাংশ। ট্রাম্পের অভিযোগ, রুশ তেল কেনার মাধ্যমে ভারত ‘যুদ্ধযন্ত্রকে জ্বালানি যোগাচ্ছে’।

সম্প্রতি রাশিয়ার সফরে গিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, যেখানে তাঁর বৈঠক হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। এই কূটনৈতিক প্রেক্ষাপটেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথপোকথন সরেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তারপরেই এবার জেলেনস্কির পক্ষ থেকে জানানো হয়, তিনি প্রধানমন্ত্রী মোদীর কাছে যুদ্ধের অবসানের লক্ষ্যে শান্তি প্রচেষ্টাকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের পক্ষে সমর্থন চেয়েছেন। সেই নিয়ে এক্স-হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী বার্তা দিয়েছেন।

এপ্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স- হ্যান্ডেলের পোস্টে লিখেছেন, ‘সংঘাতের দ্রুত এবং শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তার বিষয়ে ভারতের ধারাবাহিক অবস্থান আমি জানিয়েছি। ভারত এই বিষয়ে সম্ভাব্য সকল অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, পাশাপাশি ইউক্রেনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতেও প্রতিশ্রুতিবদ্ধ।’

এপ্রসঙ্গে জেলেনস্কি এক্স- হ্যান্ডেলের পোস্টে লিখেছেন, ‘আমি উল্লেখ করেছি যে রাশিয়ার জ্বালানি, বিশেষ করে তেল রপ্তানি সীমিত করা প্রয়োজন, যাতে এই যুদ্ধের ধারাবাহিকতা বজায় রাখার জন্য এর সম্ভাব্যতা এবং অর্থায়নের ক্ষমতা হ্রাস করা যায়।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.