কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান:-বুধবার পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানা এলাকার দাসপুর ও বড়বাগান গ্রামে বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে গাঁজা গাছ কেটে দিল দেওয়ানদিঘী থানার পুলিশ।
দীর্ঘদিন ধরেই পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক ব্লকের খেতিয়া গ্রাম পঞ্চায়েতের দাসপুর ও বড়বাগান গ্রামে কয়েকটি বাড়িতে গাঁজা গাছ লাগিয়ে গাঁজা বিক্রি করা হচ্ছিলো বলে গোপন সূত্রে অভিযোগ আসে থানায়। সেই মত এই দুই গ্রামে পুলিশ অভিযান শুরু করে। গ্রামে ভেতরের দিকে বাড়ি হওয়ায় অনেকেই নজর এড়িয়ে যেত ফলে নিরাপদে চলত গাঁজা গাছের ব্যবসা। বুধবার দেওয়ানদিঘী থানার ওসি দ্বীপ্তেশ চ্যাটার্জির নির্দেশে পুলিশের একটি বিশেষ দল এলাকায় গিয়ে বিভিন্ন জায়গায় থাকা গাঁজা গাছগুলি কেটে দেন । যদিও গ্রামে পুলিশ দেখে ততক্ষণ গাঁজা চাষের সাথে যুক্ত থাকা সকলেই বাড়ি ছেড়ে গা ঢাকা দেন । এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই গ্রামে গাঁজা গাছ লাগিয়ে ব্যবসা চললেও এই প্রথম গ্রামে ঢুকে পুলিশ গাঁজা গাছ কাটল। পুলিশের এইরূপ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামের মানুষজন।
পাশাপাশি পুলিশ সূত্রে জানা যায়, এই অভিযান চলবে প্রতিনিয়ত এটা নতুন কিছু নয়।






