মহানগরীতে জঙ্গি হামলার ছক? মুম্বাই পুলিশ সূত্রে এমনটাই খবর । জানা গিয়েছে , মুম্বাই পুলিশের কাছে শুক্রবার সকালে একটি বার্তা আসে – শহর জুড়ে ছড়িয়ে রয়েছে ৩৪ টি মানববোমা । ৪০০ কেজি আরডিএক্স এর বিস্ফোরণে কাপবে গোটা মুম্বাই । এই বার্তা আসতেই সতর্ক মুম্বাই পুলিশ । মুম্বাই শহর জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা । তল্লাশি শুরু করা হয়েছে বোমার সন্ধানে । পাশাপাশি হাই এলার্ট জারি করা হয়েছে শহর জুড়ে ।
মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইনে শুক্রবার সকালে বোমা রাখার খবরটি আসে । বার্তায় সাফ জানানো হয় , শহর জুড়ে, ৩৪ টি গাড়িতে , ৩৪ টি মানব বোমা মোতায়েন করা হয়েছে । যাতে আরডিএক্স রয়েছে প্রায় ৪০০ কেজি । হুমকি দেওয়া হয়েছে , একসাথে সব বোমা বিস্ফোরণ হয়েছে ছারখার হয়ে যাবে গোটা শহর । যদি সত্যিই এমন হয় , তাহলে মৃত্যুর সংখ্যা ছাড়াতে পারে , ১ কোটিরও বেশি। পুলিশ সূত্রে খবর, লস্কর-ই-জিহাদি নামক এক সংগঠন এই হুমকি দিয়েছে ।
প্রসঙ্গত , শনিবার অনন্ত চতুর্দশী , যা ধুমধামের সহিত পালিত হয় মুম্বাইতে। উৎসবের আগেই , এমন হুমকির খবর , রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা শহরে । জানা গিয়েছে, ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করে , তদন্ত শুরু করেছে পুলিশ। নিরাপত্তাও বাড়ানো হয়েছে।






