বিবাহ বহির্ভূত সম্পর্কের করুন পরিনতি দেখলো শ্রীরামপুর।সম্পর্কের চাপে আত্মহত্যা করলেন শ্রীরামপুরের বিজেপি সভাপতি মনোজ চক্রবর্তী। বিজেপি নেতা মনোজের স্ত্রী বন্দনা চক্রবর্তী বলেন স্বামীর আত্মহত্যার কারন বিবাহ বহির্ভূত সম্পর্ক। তাঁর দাবি, শ্রীরামপুরের এক মহিলার সঙ্গে মনোজবাবুর বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। তাঁর কাছে তথ্যপ্রমাণ আছে। ওই সম্পর্কের কারণে বাড়িতে অশান্তি হত। মানসিক ভাবে বিদ্ধস্ত ছিলেন মনোজবাবু। বন্দনা দেবী উত্তরপাড়ার এক নার্সিংহোমে নার্সের চাকরি করেন। সোমবার নাইট ডিউটি থেকে সকালে ফেরার পর স্বামীর ঝুলন্ত দেহ দেখতে পান তিনি।
বনশ্রী হাজরা নামে মৃতের এক আত্মীয়ের দাবী, তাঁর বাড়িতে দম্পতির ছেলে প্রায়ই থাকতো। বন্দনা আর মনোজের মধ্যে প্রায়ই অশান্তি হত এক মহিলাকে নিয়ে। গত পরশু দিন তুমুল অশান্তি হয়েছিল তাঁদের মধ্যে। বিজেপি নেতার দেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।







