ফের বোমাতঙ্কে চাঞ্চল্য দেশের রাজধানী দিল্লির মাটিতে। শুক্রবার দুপুরে দিল্লি হাইকোর্টে এই বোমাতঙ্কের জেরে মুলতুবি হয়ে যায় একাধিক বেঞ্চের শুনানির। পাশাপশি ই-মেইলের মাধ্যমে উদয়নিধি স্ট্যালিন ও রাহুল গান্ধীর উপর হামলার হুমকি আসে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়াড। এমনকি তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর বেলা আচমকা ই-মেইলে ৩টি বোমা বিস্ফোরণের হুমকি আসে। সেই খবর ছড়িয়ে পরতেই হঠাৎ করেই মুলতুবি হয়ে যায় বিভিন্ন বেঞ্চের বেঞ্চের বিচারপতিরা। তবে স্পষ্টভাবে কারণ না জানানোয় কৌতূহলের সৃষ্টি হয়। এরপর ঠিক দুপুর ২টোর সময় দিল্লি হাইকোর্টের বিচারপতিদের চেম্বার ফাঁকা করে দেওয়ার হুমকি আসে। তারপরই দিল্লি পুলিশ আশঙ্কা করছে দিল্লি হাইকোর্টে বড়সড় নাশকতার পরিকল্পনা চলছে। এরইমধ্যে জানা গেছে হুমকির ই-মেইল পাঠানো ব্যক্তির নাম।
সেই হুমকির মেইলে আইইডি কোথায় রাখা আছে ও তা নিষ্ক্রিয় করার জন্য কোড লাগবে বলে জানানো হয়েছে। এর জন্য সত্যবামা সেনগোত্তায়ন নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতেও বলা রয়েছে। পাশাপশি উল্লেখ করা রয়েছে ওই ব্যক্তির মোবাইল নাম্বার। এমনকি সেখানে উঠে আসে তামিলনাড়ু রাজ্য রাজনীতি সংক্রান্ত তথ্য। এছাড়াও জানা গেছে কোনও ব্যক্তি অথবা আইএসআইয়ের মতো সংগঠন ধর্মনিরপেক্ষ নেতাদের টার্গেট করছে। তারমধ্যে নাম করে টার্গেট করা হয়েছে রাহুল গান্ধী এবং ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনকে। এই বোমাতঙ্কের পর দিল্লি পুলিশ বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছে। যার ফলে হাইকোর্ট চত্বরে মোতায়ন রয়েছে বম্ব স্কোয়াড। পাশাপাশি জারি রয়েছে হাই অ্যালার্ট।







