শনিবার সিকিমের লাচেন, লাচুং এবং চুংথাং-এ ব্যাপক বৃষ্টি হয়েছে । এর ফলে সেখানে ঘুরতে গিয়ে পর্যটকেরা ধসের কারণে সমস্যার মধ্যে পড়েন। এরপরই ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পসের জওয়ানরা উদ্ধারকার্যে নামেন । ধসের কারণে আটকে পড়া পর্যটকদের নিরাপদে সেখান থেকে উদ্ধার করা হয় । পর্যটকদের মধ্যে ২১৬ জন পুরুষ , ১১৩ জন মহিলা এবং ৫৪ জন শিশু ছিলেন । রাতে তিনটি আলাদা সেনা ক্যাম্পে পর্যটকদের রাখার ব্যবস্থা করে সেনা । সেনার তরফে গরম খাবার , পোশাক ও চিকিৎসার ব্যবস্থা করা হয় ।
অন্যদিকে গুরুদোংমার লেকে ঘুরতে গিয়ে এক মহিলা পর্যটক শারীরিক অসুস্থতা বোধ করেন। তাকে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। তিনি বর্তমানে অনেকটাই সুস্থ। এদিকে পর্যটকদের এই অবস্থা দেখে সেনাবাহিনীর জওয়ানেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চা কফি এবং জলের ব্যাবস্থা করেন। সিকিমের প্রচণ্ড ধসে আটকে পড়া পর্যটকদের উদ্বার করতে নেমে পড়েন স্থানীয় মানুষও। হঠাৎ করে নেমে আসা ধসে আটকে পড়া যাত্রীদের ফিরে যাওয়ার ব্যাবস্থা করছে সেনাবাহিনীর জওয়ানেরা। আটকে পড়া শিশুদের নিজেদের দায়িত্বে চিকিৎসার ব্যাবস্থা করেন সেনাবাহিনীর জওয়ানেরা। দেওয়া হয় চা,কফি এবং হরলিকস। রাতে ঠান্ডা পড়ে যাওয়ার কারনে সেনাবাহিনী কম্বল এবং গরম পোশাকের ব্যাবস্থা করে। এর মধ্যে বিদ্যুৎ চলে যাওয়ায় অসুবিধার মধ্যে পড়ে যান উদ্বারকার্যে নামা সেনাবাহিনীর জওয়ানেরা। শেষ খবর পাওয়া পযর্ন্ত প্রত্যেক আটকে পড়া পর্যটকদের উদ্বার করা হয়েছে।







