বিনোদন

অসুস্থটা কাটিয়ে ফের ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী অরুনিমা হালদার,

বাংলার টেলিভিশন দুনিয়ায় জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলো অরুনিমা হালদার। জি বাংলায় একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এমনকি বড় পর্দায় ও ওটিটি প্লাটফর্মেও দেখা গিয়েছে নায়িকাকে। তবে গত ৭ মাস ধরে অসুস্থ থাকার কারণে বিনোদন জগত থেকে দূরে ছিলেন তিনি। এবার সুস্থ হতেই ছোট পর্দায় কাম ব্যাক অভিনেত্রী অরুনিমার।

জি বাংলায় ‘মন দিতে চাই’ ধারাবাহিকে দীর্ঘদিন মুখ্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে বেশ জনপ্রিয় হয়েছিল নায়িকা অরুনিমা হালদার। এরপর জি বাংলাতেই ‘কাজল নদীর জলে’ ধারাবাহিকে নায়িকার ভূমিকায় কাজ করতে দেখা যায় তাঁকে। এটাই এখনো পর্যন্ত অভিনেত্রীর শেষ ধারাবাহিকে। তবে তিনি যে শুধু মাত্র ছোট পর্দায় কাজ করেছে এমনটাই নয়। পাশাপশি তিনি জনপ্রিয় সিনেমা ‘বেলা শেষে’ ও ‘বেলা শুরু’ সিনেমায় বহু জনপ্রিয় তারকাদের সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী। এমনকি ‘কুমুদিনী ভবন’ ওয়েব সিরিজেও বিশেষ ভাবে নজর কেড়েছেন অরুনিমা। এবার ফের তিনি ফিরতে চলেছেন ছোট পর্দায়।

অভিনেত্রীর শেষ ধারাবাহিক ‘কাজল নদীর জলে’ কাজ শেষের পর তিনি জন্ডিস রোগে আক্রান্ত হয়। তারপরেই দীর্ঘ ৭ মাস সমস্ত কাজ থেকেই বিরতিতে ছিলেন। তবে এবার তিনি পুরোপুরি সুস্থ। তাই সান বাংলার টেলিভিশন দুনিয়ায় ফিরছেন অভিনেত্রী। ‘সোহাগে আদরে’ ধারাবিকেই অভিনেত্রী জুটি বাঁধবেন শুভরঞ্জন মুখোপাধ্যায়। নায়কের চরিত্রের নাম থাকবে সূর্য ও নায়িকার চরিত্রের নাম থাকবে সোহাগ। এই ধারাবাহিকের প্রেক্ষাপট গড়ে উঠবে এক নিঃস্বার্থ তরুনীর জীবন যুদ্ধের গল্প দিয়ে। যেখানে দেখা যাবে সোহাগ চরিত্রের মেয়েটি নিজের সমস্ত শখ চাহিদা সরিয়ে রেখে কি ভাবে পরিবার ঘিরেই বেঁচে থাকতে সংঘর্ষ করে চলেছে। পাশাপাশি সেখানেই ফুটিয়ে তোলা হবে ওই মেয়েটির প্রতিবাদী রূপ। ছোট পর্দায় ফের তৈরি হলে আরো এক নতুন জুটি। এবার দেখার সেই জুটি কতটা মানুষের মন জয় করতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.