খেলাধুলা

রাজাকে ছুড়ে বিতর্কে নাকামুরা, গুকেশকে হারিয়েও হারালেন মর্যাদা

দাবার বোর্ডে জেতা গেলেও, মর্যাদার খেলায় হেরে গেলেন মার্কিন গ্র্যান্ডমাস্টার হিকারু নাকামুরা। টেক্সাসে অনুষ্ঠিত প্রদর্শনী টুর্নামেন্ট ‘চেকমেট: ইউএসএ বনাম ইন্ডিয়া’-তে ডি গুকেশকে হারানোর পর নাকামুরার এক মুহূর্তের আচরণই বিতর্কের ঝড় তোলে দাবা মহলে। ম্যাচ শেষে নিজের রাজা ঘুঁটিটি দর্শকদের মধ্যে ছুড়ে দেন তিনি। এমন কাজ যে দাবার মতো বুদ্ধিবৃত্তিক খেলায় অশোভন, তা বলাই বাহুল্য। বিশ্বজুড়ে দাবাপ্রেমীরা ক্ষোভে ফেটে পড়েছেন এই ‘অহংকারের প্রদর্শনে’।

ভারতের পক্ষে এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন গুকেশ, অর্জুন এরিগাসি ও দিব্যা দেশমুখরা। অন্যদিকে মার্কিন দলের হয়ে খেলেন নাকামুরা, ফাবিয়ানো কারুয়ানা ও কারিসা ওয়াইপ। বন্ধুত্বপূর্ণ এই সিরিজে আমেরিকা ভারতকে ৫-০ ব্যবধানে হারালেও নাকামুরার আচরণ সেই জয়কে ছাপিয়ে গেছে নেতিবাচকতার দিক দিয়ে। ম্যাচ শেষে গুকেশ শান্তভাবে নিজের ঘুঁটি গুছিয়ে নিলেও, দর্শক ও বিশ্লেষকরা স্পষ্ট বুঝেছেন—তিনি ঘটনাটিতে অস্বস্তিতে ছিলেন।

রাশিয়ান কিংবদন্তি ভ্লাদিমির ক্রামনিক সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে লেখেন, “এটা শুধু অবমাননাকর নয়, আধুনিক দাবা কতটা নিচে নেমেছে, সেটারই উদাহরণ।” তিনি আরও বলেন, “যারা সম্মান দিতে জানে, তারাই প্রকৃত খেলোয়াড়।” তাঁর মন্তব্যে নাকামুরার আচরণের তীব্র নিন্দা ঝরে পড়ে।

অন্যদিকে, নাকামুরা কোনো অনুতাপ না দেখিয়ে জানান, “দাবা একা খেলার খেলা। আমি কীভাবে সেলিব্রেট করি, তার জন্য কাউকে ব্যাখ্যা দিতে হবে না।” যদিও তাঁর সহ-দাবাড়ু লেবি রোজমান দাবি করেন, রাজা ছোড়া ছিল আয়োজকদের ‘পরিকল্পিত শো’। কিন্তু নেটিজেনদের একাংশের মতে, সেটা শুধু ‘অভদ্রতার’ অজুহাত—কারণ রাজা ছুড়ে মর্যাদা রাখা যায় না, হারানো যায় কেবল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.