খেলাধুলা

রনজিতে কামব্যাকের পথে পন্থ, আগামী মাসেই দেশের জার্সিতে দেখা যেতে পারে

অবশেষে আশার আলো দেখছে ভারতীয় ক্রিকেট। দীর্ঘ চোট-যন্ত্রণার পর ফের মাঠে ফিরতে চলেছেন ঋষভ পন্থ। গত ইংল্যান্ড সিরিজে ক্রিস ওকসের এক বাউন্সারে পায়ের পাতার হাড় ভেঙে গিয়েছিল তাঁর। সেই চোটের পর থেকেই জাতীয় দলের বাইরে এই তারকা উইকেটকিপার-ব্যাটার। তবে সূত্রের খবর, বেঙ্গালুরুর বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে তাঁর রিহ্যাব প্রায় শেষ পর্যায়ে, এবং সব কিছু ঠিকঠাক চললে এই মাসের শেষেই রনজি ট্রফির মঞ্চে দেখা যেতে পারে পন্থকে।

ইতিমধ্যে দিল্লি ক্রিকেট সংস্থাকে নিজের খেলার ইচ্ছা জানিয়ে দিয়েছেন তিনি। বোর্ডের ফিজিওরা জানিয়েছেন, ১০ অক্টোবরের মধ্যেই তিনি পুরোপুরি ফিট হয়ে যাবেন। পরিকল্পনা অনুযায়ী, ২৫ অক্টোবর থেকে দিল্লির হয়ে রনজি ম্যাচে মাঠে নামতে পারেন পন্থ। চিকিৎসকদের মতে, বিগত তিন সপ্তাহে তাঁর রিকভারি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে—যা পন্থের দ্রুত প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

যদিও বোর্ড কোনও ঝুঁকি নিতে নারাজ। তাঁকে ধীরে ধীরে ম্যাচ ফিটনেসে ফিরিয়ে আনতেই এই রনজি ম্যাচকে টেস্ট হিসেবে দেখা হচ্ছে। পন্থের লক্ষ্যও স্পষ্ট—আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে জাতীয় দলের জার্সি গায়ে তোলা।

নভেম্বরে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ, যেখানে রয়েছে দু’টি টেস্ট ও একাধিক সাদা বলের ম্যাচ। রনজিতে সফলভাবে কামব্যাক করতে পারলে পন্থের ফের আন্তর্জাতিক মঞ্চে গর্জে ওঠা কার্যত সময়ের অপেক্ষা। ভারতীয় দলের উইকেটের পেছনে আবার শোনা যেতে পারে সেই চেনা হাঁক—“ক্যাচ ইট!”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.