ভুয়ো সিম চক্রে আরও দুইজনকে গ্রেফতার কলকাতা পুলিশের সাইবার শাখার। ধৃতদের কাছ থেকে উদ্ধার ১২৭৪ টি চালু থাকা সিম এবং তিনটি ফিঙ্গার প্রিন্টের স্ক্যানার। কয়েক মাস ধরেই রাজ্য পুলিশ কয়েক মাস জাল সিমকার্ড চক্রীদের খোঁজে তল্লাশি অভিযান চালাছিল।
এই সিমকার্ড জালিয়াতি চক্রে গত মাসে নদিয়া প্রায় ১৫ জনকে, এবং কলকাতা থেকেও প্রায় ২০ জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত মাসে জাল সিমকাণ্ডে যাঁরা গ্রেফতার হওয়া ধৃতদেরকে জিজ্ঞাসাবাদের পর আরেকজনের খোঁজ মেলে। সেই সূত্রে সোমবার পুলিশের সাইবার শাখার একটি দল তিলজলা থানা এলাকায় তল্লাশি অভিযানে যান।
সেখানে পিকনিক গার্ডেন রোড থেকে শুভেন্দু গায়েন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। জানা যায়, ধৃত শুভেন্দু গ্রাহকদের থেকে নথি নিয়ে অথবা ভুয়ো নথি দিয়ে সিম সংযোগ করত। সেই সিম সে প্রতারকদের মোটা টাকায় বিক্রি করতেন। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত বিভিন্ন সিমকার্ড সংস্থার ১২২২ টি চালু সিমকার্ড, নগদ ১ লক্ষ ৯৫ হাজার টাকা, মোবাইল ফোন এবং একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ধৃতকে জিজ্ঞাসা করে গিরিশ পার্ক থানা এলাকায় বিধান সরণী থেকে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।
জিতেন্দ্র আগরওয়াল নামে ওই ব্যক্তির শুভেন্দুর থেকে জাল সিমগুলি নেওয়ার কথা ছিল। খবর পেয়েই অভিযান চালিয়ে সোমবার জিতেন্দ্রকে গ্রেফতার করে পুলিশ। তাঁর কাছ থেকেও ৫২ টি সিল সিমকার্ড, ২ টি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, নগদ সাড়ে ৪৩ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। এবং মঙ্গলবার আদালতে পেশ করা হয় ধৃতদের।







