রাজ্য তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচী অনুযায়ী
ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ডেবরা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রদীপ করের নেতৃত্বে
রাধামোহনপুর ১১/১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে
১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবীতে, আবাস যোজনার টাকা স্থগিত রাখা এবং বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন
ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর।
রাধাকান্ত মাইতি, সদস্য, পঃ মেদিনীপুর জেলা পরিষদ
সেলিমা খাতুন বিবি, অধ্যক্ষা , পঃ মেদিনীপুর জেলা পরিষদ। ডেবরা পঞ্চায়েত সমিতির সভাপতি
বাদল চন্দ্র মন্ডল।
প্রকাশ মিশ্র, ডেবরা ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা। প্রত্যেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গর্জে উঠেন। বলাবাহুল্য ডেবরায় সদ্য মনোনিত তৃনমূল কংগ্রেসের ব্লক সভাপতি প্রদীপ করের নেতৃত্বে সমগ্র ডেবরা জুড়ে এক নতুন মাত্রায় আন্দোলন সংগঠিত করার চেষ্টায় ব্যাস্ত তৃনমূল নেতৃত্বরা।







