রাজ্য

পঞ্চায়েত আইনে বড়সড় পরিবর্তনের পথে রাজ্য, প্রধানদের আর্থিক ক্ষমতা কমাতে আসছে নতুন বিল

রাজ্য বিধানসভার প্রথম অধিবেশনেই একাধিক গুরুত্বপূর্ণ বিল এনেছিল সরকার। এবার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বেও নতুন একটি বিল আনার প্রস্তুতি চলছে। সূত্রের খবর, পঞ্চায়েত আইনে বড় ধরনের সংশোধন করতে চায় রাজ্য সরকার। সেই সংশোধনের ফলে পঞ্চায়েত প্রধানদের আর্থিক ক্ষমতায়ও পরিবর্তন আসতে পারে। আগামী শুক্রবার থেকে শুরু হওয়া বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বেই এই বিল পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগের দায় শেষ পর্যন্ত সরকারের ওপরই বর্তায়। তাই আর্থিক লেনদেন আরও স্বচ্ছ করতে আইনে পরিবর্তন আনা হচ্ছে। তাঁর বক্তব্য, নতুন আইনে পঞ্চায়েত প্রধানদের বদলে অর্থ ছাড়ের দায়িত্ব দেওয়া হবে পঞ্চায়েত সচিবদের হাতে।

এতদিন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে অর্থ বরাদ্দ ও বিল মেটানোর ক্ষমতা প্রধানদের কাছেই ছিল। কিন্তু একাধিক ক্ষেত্রে অর্থের অপব্যবহার ও অনিয়মের অভিযোগ সামনে আসায় সেই ব্যবস্থায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতীতেও আবাস যোজনা, ১০০ দিনের কাজ-সহ একাধিক প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছিল পঞ্চায়েত স্তরে।

প্রসঙ্গত, ১৭ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত চলবে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। ২২ জুলাই রাজ্য বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেট পেশ করা হবে। সেদিন বাজেট নিয়ে প্রায় তিন ঘণ্টার আলোচনারও সূচি রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.