কলকাতাক্রাইম

মেয়রের ওয়ার্ডে প্রকাশ্য রাস্তায় নৃশংস খুন! চেতলায় রড ঢুকিয়ে খুন ৪২ বছরের মেকানিক, উত্তপ্ত এলাকা

শনিবার রাতের কলকাতা কেঁপে উঠল রক্তাক্ত ঘটনায়! মেয়র ফিরহাদ হাকিমের নিজের ওয়ার্ড — চেতলার ১৭এ/১৭বি বাসস্ট্যান্ডের সামনেই প্রকাশ্য রাস্তায় খুন করা হল এক ব্যক্তিকে। মৃতের গলায় ঢুকিয়ে দেওয়া হয় লোহার রড! ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে আটক করেছে চেতলা থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম অশোক পাসওয়ান (৪২)। পেশায় গাড়ির মেকানিক। শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ তিনি বন্ধুদের সঙ্গে চেতলা বাসস্ট্যান্ডের পাশে বসেছিলেন। হঠাৎই বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় এক ব্যক্তি অশোকের গলায় রড ঢুকিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় রক্তাক্ত অশোক দৌড়ে বোনের বাড়ির দিকে যেতে চেষ্টা করেন, কিন্তু রাস্তার ধারে লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানাচ্ছে, মদের আসর ঘিরেই এই খুনের সূত্রপাত। আটক তিনজনই মৃতের পরিচিত। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। স্থানীয়দের কাছ থেকেও খোঁজ নেওয়া হচ্ছে ঘটনার প্রকৃত কারণ জানতে।

কিন্তু এই নৃশংস হত্যাকাণ্ডের আরও এক বড় দিক সামনে এসেছে — ঘটনাস্থল মেয়র ফিরহাদ হাকিমের নিজের ওয়ার্ডে! স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় প্রতিদিনই সন্ধ্যার পর শুরু হয় মদের আড্ডা, জুয়ার আসর ও অসামাজিক কার্যকলাপ। বহুবার অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ।

একজন স্থানীয় বলেন,

“রাতে এখানে মদের আড্ডা বসে নিয়মিত। পুলিশের চোখের সামনে যা হয়, কিছুই করে না কেউ। আজ তারই পরিণতি দেখল চেতলা।”

পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। মেয়রের ওয়ার্ডে এমন নৃশংস খুনে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে চেতলা থানার বড় পুলিশ আধিকারিকরা।

#চেতলা_খুন #MayorWardMurder #FirhadHakim #KolkataCrime #BreakingNews

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.