এক গৃহবধুকে ধর্ষন করতে গিয়ে বাধা পাওয়ায় গৃহবধু ও তার ঠাকুমাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরূদ্ধে । ঘটনার পর গলায় দড়ি দিয়ে আত্মঘাতী ওই অভিযুক্ত যুবক। ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার বড়গাঁ গ্রামে। ঘটনায় জখম গৃহবধু ও তার ঠাকুমাকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, গতকাল রাতে বীরভূমের মল্লারপুর থানার বড়গাঁ গ্রামে নিজের সন্তানের সঙ্গে ঘুমিয়ে ছিলেন ওই গৃহবধু। সেই সময় গ্রামের উৎপল মণ্ডল নামে এক যুবক ওই গৃহবধুর ঘরে ঢুকে তাকে ধর্ষন করার চেষ্টা করে। গৃহবধুর অভিযোগ, সেই সময় তাকে বাধা দিলে উৎপল মণ্ডল তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ করে। সেই সময় গৃহবধু চিৎকার করায়, তার ঠাকুমাকে বেড়িয়ে এলে উৎপল মণ্ডল তাকেও ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে পালিয়ে যায়। এদিকে বিষয়টি গ্রামে জানাজানি হয়। এরপরই আজ সকালে ওই অভিযুক্ত যুবক উৎপল মন্ডলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় গ্রামের একটি গাছ থেকে। ঘটনার খবর পেয়ে গ্রামে যায় মল্লারপুর থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।







