জেলা

কাউন্সিলরের তৎপরতায় অবৈধ পুকুর ভরাট বন্ধ টাকিতে

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার টাকি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের অগ্রদানী পাড়া এলাকায় অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বিশ্বজিৎ দে নামে এক ব্যক্তি রাতভর মাটি ফেলে নিজের পুকুর ভরাটের কাজ চালাচ্ছিলেন। খবর পেয়ে ভোরেই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর প্রদ্যুৎ দাস। তিনি পৌঁছেই মাটির গাড়ি ও শ্রমিকদের কাজ বন্ধ করে দেন এবং সেখান থেকে হটিয়ে দেন।

কাউন্সিলরের হুঁশিয়ারি—এই ধরনের অবৈধ জলাশয় ভরাট কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পৌরসভার পক্ষ থেকেও পুকুর মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা গেছে। আপাতত এলাকায় পুকুর ভরাটের কাজ বন্ধ রয়েছে।

তবে পাল্টা দাবি করেছেন পুকুর মালিক বিশ্বজিৎ দে। তাঁর বক্তব্য, “কাগজপত্রে এটি পুকুর নয়। রাস্তার পার ভেঙে যাওয়ায় গাড়ি চলাচল অসম্ভব হয়ে পড়েছিল, তাই মাটি ফেলে রাস্তা সংস্কারের কাজ করছিলাম।” পাশাপাশি তিনি অভিযোগ করেন, “টাকি পৌর এলাকায় আরও বহু পুকুর বন্ধ হয়েছে, তখন পৌরসভা এত তৎপর হয়নি।”

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ কাউন্সিলরের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন, অন্যদিকে কেউ কেউ প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.