দেশ

ভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান ? বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র যাত্রী ১১এ আসনের রমেশ , এখন ভুগছেন মানসিক অবসাদে! গ্রাস করছে আর্থিক সংকট!

‘ দ্য লাকিয়েস্ট পারসন ‘ – এই শব্দবন্ধ গুলো শুনলে , বর্তমান সময় দাঁড়িয়ে , বিশ্ববাসীর যাদের কথা মনে পড়বে , সেই তালিকায় রয়েছে রমেশও । বিশ্বাসকুমার রমেশ , ১১ এ আসনের সেই যাত্রী । আমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় , একমাত্র বেঁচে থাকা যাত্রী । কিন্তু সেই ভাগ্যবান মানুষটি এখন কেমন আছেন ? তিনি যে এখনো বিশ্বাস করতে পারছেন না যে তিনি জীবিত রয়েছেন । সেই ধুলিস্যাৎ হয়ে যাওয়া বিমানের স্মৃতি যেন প্রতিমুহূর্তে তাড়া করে বেড়াচ্ছে রমেশকে ।

গত ১১ জুন , এয়ার ইন্ডিয়ার বিমানে বসে , আমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রমেশ । সঙ্গে ছিলেন ভাই অজয় । রমেশ ভারতীয় বংশোদ্ভুত একজন ব্রিটিশ নাগরিক । সেদিনও এইদেশ থেকে ওইদেশে যাচ্ছিলেন তিনি । বিমানে তার আসন সংখ্যা ছিল ১১এ । কিন্তু উড়ানের কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল বিমানটি । একমাত্র রমেশ বাদে, বিমানে থাকা কোনো যাত্রীরই প্রাণ বাঁচেনি । রমেশের ভাই অজয় এরও প্রাণ গিয়েছিল। তবে যে মানুষটাকে গোটা পৃথিবী ভাগ্যবান ভাবছে , এখন সেই মানুষটিই রয়েছেন তার জীবনের সব থেকে ভয়ংকর অধ্যায় ।

রমেশের কথায়, “আমি যে বেঁচে রয়েছি, তা এখনও বিশ্বাস হচ্ছে না। কিন্তু নিজের ভাইকে হারালাম। ও আমার মেরুদণ্ড। আমার প্রতি মুহূর্তের সঙ্গী। ওকে ছাড়া খুব একা লাগে। এখন আমি নিজের ঘরে বসে থাকি। না নিজের স্ত্রীয়ের সঙ্গে কথা বলি। না নিজের ছেলের সঙ্গে কথা বলি। সব সময় একা থাকতেই ভাল লাগে আমার।”

আর এই দীর্ঘদিন ঘর বন্দী থাকাই , বিশ্বাসকুমার রমেশের জন্য হয়ে দাঁড়িয়েছে কাল । মানসিক অবসাদ , পাশাপাশি আর্থিক সংকটে ভুগছেন তিনি । ধীরে ধীরে ছারখার হয়ে যাচ্ছে গোটা পরিবার । রমেশ এদিন বলেন , “এই দুর্ঘটনাটা আমি মেনে নিতে পারছি না। শারীরিক ও মানসিক ভাবে ক্লান্ত হয়ে পড়েছি। গত চার মাস ধরে আমার মা প্রতিদিন বাড়ির সদর দরজার সামনে বসে থাকেন। না কথা বলেন, না কিছু করেন। শুধু তাকিয়ে থাকেন। প্রতিটা দিন আমার পরিবারের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.