দাঁতনের শিল্প,সাহিত্য ,শিক্ষা সর্বোপরি ঐতিহ্যকে বজায় রাখতে তৃতীয় বর্ষে উদ্বোধন হলো দাঁতন গ্রামীণ মেলা। বহু সম্মানিত অতিথি বৃন্দের সমন্বয়ে বৃহস্পতিবার বিকাল তিনটায় বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে এই মেলার শুভ উদ্বোধন হয়। দাঁতনের শিল্প সাহিত্য সংস্কৃতিকে বজায় রাখতে একই ফ্রেমে বন্দী হয় তারকা অভিনেত্রী অরিত্রিকা মাইতি। পাশাপাশি এই মঞ্চে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী সম্মানীয়া শিউলি সাহা। রাজ্য বিধানসভার সদস্য বিক্রমচন্দ্র প্রধান, পরেশ মুর্মু, সূর্যকান্ত অট্ট, অজিত মাইতি, আইপিএস ধৃতিমান সরকার সহ একাধিক পুলিশ আধিকারিক গণ।পাশাপাশি দাঁতন গ্রামীণ মেলার সম্পাদক প্রতুল দাস জানান, দাঁতন মানেই সাধারণ মানুষের কাছে একটা আবেগ, দাঁতন মানেই নতুন করে শপথ নেওয়ার জায়গা, দাঁতন মানেই জাত ,পাত ,ধর্ম ,বর্ণ নির্বিশেষে এক হওয়ার অঙ্গীকার । তাই আসুন ১১ দিন ধরে চলা এই মেলাকে সর্বাঙ্গীণ সুন্দর করে গড়ে তুলতে আমরা সকলে ঐক্যবদ্ধ হই।এবং আগামী দিনে পথ চলার সৈনিক হিসেবে নিজেদের তৈরি করি।
Read Next
November 22, 2026
বৃষ্টির বিদায়, মঙ্গলবার থেকেই নামবে পারদ! নভেম্বরের শেষেই কি জাঁকিয়ে শীত, কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৮ ডিগ্রিতে
November 21, 2026
আলু চাষের মরশুমেই বড় ধাক্কা! বৃষ্টির জলে ডুবল জমি, এক বিঘেতে ৩০ হাজার খরচের পর ফের বীজ কেনার চিন্তা
November 21, 2026
মালদহে ট্রেন বেলাইন হওয়ার মকড্রিল, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য
November 21, 2026
শনিদেবের কৃপায় ভাগ্যবদলের ইঙ্গিত! আজ তিন রাশির জীবনে আসতে পারে বড় সুখবর, অর্থভাগ্যেও উন্নতির যোগ
November 21, 2026
শীতের রাতে রুটির সঙ্গে জমে যাবে পোড়া বেগুনের এই পদ! অল্প উপকরণেই বানান টমেটো-ধনেপাতা বেগুন মাখানি
November 21, 2026
পালাবদলের পর প্রথমবার রাজ্যে মোদি, আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ প্রধানমন্ত্রীর**
Related Articles
Check Also
Close







