বোনের জন্য সাইকেলে করে বাজার থেকে ফুচকা আনতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার তালডাংরা থানার মান্ডি গ্রামের কাছে। মৃত যুবকের নাম বিজয় সিং।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সন্ধ্যায় বোন ফুচকা খাওয়ার বায়না করেছিল।বোনের বায়না ফেলতে না পেরে সন্ধ্যায় সাইকেল নিয়ে বেরিয়েছিলেন বাজারে। বাঁকুড়ার তালডাংরা থানার সাতমৌলি গ্রাম থেকে রাজ লায়েক নামের এক বন্ধুকে সঙ্গে নিয়ে সোমবার সন্ধ্যায় স্থানীয় যুবক বিজয় সিং সাইকেলে মান্ডি বাজারে যাচ্ছিলেন বোনের জন্য ফুচকা কিনতে। তখনই মান্ডি গ্রামের কাছাকাছি দুধের একটি গাড়ি মুখোমুখি এসে ধাক্কা মারে বিজয় সিং ও রাজ লায়েককে। দুই বন্ধু রাস্তার ধারে ছিটকে পড়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে যায় শরীর।
এরপর স্থানীয়রা তাদের চিৎকার শুনে প্রথমে তাঁদের উদ্ধার করেন। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে যান আমডাংরা থানার পুলিশ। তড়িঘড়ি তাদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে পুলিশ বিজয় সিংকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ।







