বিনোদন দুনিয়ায় ফের শোকের ছায়া। ফের নক্ষত্র পতন। শোকাহত বিনোদন জগত থেকে শুরু করে সমগ্র দেশ। প্রয়াত ভারতীয় চলচ্চিত্রের প্রবীণতম অভিনেত্রী কামিনী কৌশল। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অভিনেত্রী বার্ধক্যজনিত নানা কারণে অসুস্থ ছিলেন। তিনি হাসপাতালে চিকিৎসকদের চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। সূত্রের খবর, অভিনেত্রীর পরিবার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন। অভিনেত্রীর পরিবার শোকাহত।
কামিনী কৌশল ভারতীয় বিনোদুনিয়ায় প্রবীণতম অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন। তিনি কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর প্রথম ছবি‘শহিদ’র নায়িকা ছিলেন। তিনি তাঁর দীর্ঘ জীবনে প্রায় ৯০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। অভিনেত্রীর অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে‘শহিদ’,‘ নদীয়া কে পার’,‘দো ভাই’,‘জিদ্দি’,‘শবনম’,‘পারস’, ‘ঝাঁঝর’,‘আব্রু’র মতো ছবি। এছাড়া পরবর্তীতে তিনি শাহরুখ খানের সাথে‘চেন্নাই এক্সপ্রেস’সিনেমাতেও অভিনয় করেন।







