সিনে দুনিয়ায় একের পর এক ছন্দ পতন ঘটেই চলেছে। এবার ৯৮ বছরে জীবনের পথ চলা শেষ করলেন বলিউডের জনপ্রিয় তারকা কামিনী কৌশল। শনিবার সম্পন্ন হয় অভিনেত্রীর শেষকৃত্য। তাঁর সাফল্যের ভান্ডারে এসেছে বহু জাতীয় থেকে আন্তর্জাতিক পুরস্কার। এবার সকলকে কাদিয়ে চলে গেলেন কিংবদন্তি নায়িকা।
যৌবন থেকে বয়স কালে, বহু সিনেমায় দেখা গিয়েছে অভিনেত্রী কামিনী কৌশলের অভিনয় দক্ষতা। এমনকি কবির সিং সিনেমায় ঠাকুমার চরিত্রে আলাদাভাবে নজর কেড়েছিলেন। নায়িকা একসময় জুটি বেঁধে জমিয়ে কাজ করেছেন কিংবদন্তি তারকা দিলীপ কুমার, দেব আনন্দ, রাজকুমাদের সঙ্গে। এমনকি তিনি নিজের অভিনয় দক্ষতার জন্য বিভিন্ন আন্তর্জাতিক স্তরের পুরস্কারে সম্মানিত হয়েছেন। তবে তাঁর ক্যারিয়ারের সাফল্যের গ্রাফ বৃদ্ধি হলেও ব্যক্তিগত জীবনের পথটা ততটাই কঠিন ছিল।
১৯৪৮ সালে কত দুর্ঘটনায় অভিনেত্রী বনের জীবন অবসান ঘটে। তারপর পারিপার্শ্বিক চাপ ও বোনের সন্তানদের দায়িত্ববোধের জন্য তিনি বিয়ে করেছিলেন তার জামাইবাবু বি.এস. সুধের সঙ্গে। সেই বছরেই তিনি কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের সঙ্গে জুটি বেঁধে ‘শহীদ’ সিনেমায় পর্দা কাঁপিয়েছেন। এমনকি সিনেমার শ্যুটিং চলাকালীন দিলীপ কুমারের সঙ্গে অভিনেত্রী প্রেমের সম্পর্কে জড়িয়ে পরেন। তবে ১৪ই নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি দিলেন এই কিংবদন্তি অভিনেত্রী। মুম্বাইয়ে শেষকৃত্য সম্পন্ন হয়েছে অভিনেত্রীর। এরই মধ্যে শোক জ্ঞাপন করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন জগতের তারকারা।







