জেলারাজনীতি

জনসাধারণের মঙ্গল কামনায় শিব মন্দিরে পুজো ময়ুরেশ্বর ২ ব্লক তৃণমূল সভাপতির

এলাকাবাসীর সুস্থতা কামনায় ও রাজনৈতিক দলের শক্তি বৃদ্ধি ঘটাতে ইংরেজি নববর্ষের প্রথম সোমবারে কলেশ্বরের কলেশনাথ শিব মন্দিরে হাজির হলেন ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমদ রায়। সোমবার বেলা বারোটা নাগাদ তিনি জানান , মুর্শিদাবাদ লাগোয়া বীরভূমের শেষ প্রান্তে জেলার ঐতিহ্যবাহী কলেশ্বরের কলেশনাথ শিবকে এলাকাবাসীর সুস্থতা ও মঙ্গল কামনায় পূজো দিলেন। এদিন তিনি ফল, ফুল নৈবেদ্য সাজিয়ে মহাদেবকে গঙ্গা জল ও দুধ দিয়ে স্নান করিয়ে নৈবিদ্যের ভোগ উৎসর্গ করেন।

তিনি আরো জানিয়েছেন যে, শুধুমাত্র আজই নয় , বছরের বিশেষ বিশেষ দিনের পাশাপাশি বিভিন্ন সোমবারেও কলেশ্বরের কলেশনাথ শিব মন্দির সহ কোটাসুরের মদনেশ্বর শিব মন্দিরেও পুজো দিতে তিনি উপস্থিত থাকবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.