বিদেশ

বাংলাদেশের ট্রাইবুনালের রায় নিয়ে কড়া বার্তা হাসিনা পুত্র

গত বছরের ৫ই অগস্ট থেকে চলছে ওপার বাংলায় চলছে এই অস্থিরতা। তারপর থেকেই পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর থেকে ইউনূস সরকার নিজের মতো মামলা সাজিয়েছে হাসিনার বিরুদ্ধে। বর্তমানে সেই সমস্ত মামলায় শেখ হাসিনার মৃত্যুদন্ড ঘোষনা করলো বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। এবার সেই রায় নিয়ে কড়া বার্তা দিলেন হাসিনা পুত্র সাজীব ওয়াজেদ জয়।

সম্প্রতি সময় এই রায় গোটা বিশ্বজুড়ে হইচই চলেছে। এমনকি এই বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মানবাধিকা সংস্থা। এবার লন্ডনের মাটিতে বসে এই নিয়ে সুর চড়ালেন শেখ হাসিনা পুত্র তথা আওয়ামী লীগ নেতা সাজীব ওয়াজেদ জয়। এমনকি তিনি কড়া বার্তা বার্তা দিয়েছেন এটা বিচারের জায়গায় প্রহসন হয়েছে। পাশপাশি তাঁর স্পষ্ট দাবি এতো তাড়াহুড়ো করে কখনো সঠিক তদন্ত সম্ভব নয়। এমনকি এই রায় কোনো রকম ন্যায় বিচারের প্রতিচ্ছবি নয় বরং প্রতিশোধ বলে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। পাশাপাশি এই নির্দেশকে অবৈধ বলেও ব্যাখ্যা করেছেন হাসিনা পুত্র জয়।

এ প্রসঙ্গে শেখ হাসিনা পুত্র তথা আওয়ামী লীগ নেতা সাজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, “বিচারের নামে একটি প্রহসন হয়েছে। এই সাজা যে আগে থেকেই স্থির ছিল, তা সকলেরই জানা ছিল। বিচার প্রক্রিয়া তাড়াহুড়ো করে সম্পন্ন করা হয়েছে, মাত্র ১০০-১৪০ দিনের মধ্যে। মাকে তাঁর পছন্দের আইনজীবী বেছে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। আদালতই আইনজীবী ঠিক করেছে। এটি বিচারের নামে উপহাস ছাড়া কিছুই নয়। বর্তমানে বাংলাদেশে আইনের শাসন নেই। আইনের শাসন ফিরে না আসা পর্যন্ত যে কোনো আপিলের জন্য অপেক্ষা করতে হবে। তখন এই রায় বাতিল হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.