সাধারণত বিনোদন দুনিয়ার তারকাদের নিয়ে খবরের শিরোনামে তাদের বিভিন্ন সম্পর্কের কথা শোনা যায়। তবে বর্তমান পরিস্থিতিতে খুব কম শোনা যায়, এক্কেবারে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে ছেলে খুঁজে বিয়ে করতে। এবার পিসি সরকারের বাড়িতে সেরকম ছবির সামনে এলো। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পিসি সরকারের মেজ কন্যা মৌবনী সরকার।
বছর শেষ হতেই খুশির হাওয়া বইতে শুরু করল প্রবাদপ্রতীম জাদুকর পিসি সরকারের পরিবারে। ২০২৫-এর শেষে এই জাদুঘর পরিবারে বাজলো বিয়ের সানাই। বাবার খুজে দেওয়া পাত্রের সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন পিসি সরকারের মেজ মেয়ে মৌবনি সরকার। তবে তাঁর পরিচয় শুধুমাত্র জাদুঘর পরিবারের সন্তান এটাই নয়। বরং তিনি টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। তবে বিয়ে নিয়ে তিনি একটু সবাইকে অবাক করেছেন তা বলাই বাহুল্য।
যখন টলিপাড়ায় ঘোরাফেরা করে একের পর এক সম্পর্ক ভেঙে যাওয়ার খবর। সেই সময় দাঁড়িয়ে মৌবণী বিয়ে করতে চলেছেন এক্কেবারে সম্বন্ধ করে। আগামী ৩০ শে নভেম্বর সাড়ম্বরে চন্দননগরের বাসিন্দা সৌম্য রায়ের সঙ্গে গাঁটছড়া বাড়তে চলেছেন অভিনেত্রী। তবে অ্যারেঞ্জ ম্যারেজ হলেও জমিয়ে বিয়ের রীতিনীতি নিয়ে পরিবারের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন অভিনেত্রী। এই বিয়ের জন্য শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে তারকা মহল থেকে দর্শকমহল সকলেই।







