জেলা

শিলিগুড়ি পুর নিগমের ২৫,৬৬,৩৪৯.০০ টাকা অর্থানুকূল্যে, ৪৬ নং ওয়ার্ডের নর্মদা বাগান রোড (দুপাশের ড্রেন সহ) খানির উন্নয়ন ও মেরামতি প্রকল্পের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করলেন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার

আজ শিলিগুড়ি পুর নিগমের ২৫,৬৬,৩৪৯.০০ টাকা অর্থানুকূল্যে, ৪৬ নং ওয়ার্ডের নর্মদা বাগান রোড (দুপাশের ড্রেন সহ) খানির উন্নয়ন ও মেরামতি প্রকল্পের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করলেন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার।

আজ সকালে এই অনুষ্ঠানের সূচনা করে মেয়র গৌতম দেব জানান বহুদিন থেকে আটকে থাকা কাজের সূচনা করতে পেরে আমার প্রচণ্ড ভালো লাগছে। অনেকদিন থেকেই এই এলাকার বাসিন্দাদের অভিযোগ ছিল এই রাস্তা শেষ হচ্ছে না।এবং তারা প্রচণ্ড সমস্যায় পড়ছেন। এই রাস্তা, চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা। আশা করছি এই এলাকা এবং ওয়ার্ডের মানুষ উপকৃত হবেন।

ডেপুটি মেয়র জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আদর্শ এবং অনুপ্রেরণাতে চলছে শিলিগুড়ি পুরনিগম। তাই আমরা চাই এখানকার মানুষ যারা আমাদের ভোট দিয়ে পুরসভা উপহার দিয়েছেন তাদের জন্য কিছু করে দেওয়া। এই রাস্তা হওয়ার কারনে আমরা খুশী এবং আশা করছি এইভাবেই আমাদের দায়িত্ব আমরা পালন করতে পারব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.