জেলা

দত্তপুকুর লোকালে প্রকাশ্যে অশালীনতা, যাত্রীদের হাতে ধৃত যুবক; নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন

উত্তর ২৪ পরগনার দত্তপুকুর স্টেশনে সোমবার সন্ধ্যেয় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, যাত্রীদের ভিড়ের মধ্যেই এক যুবক প্রকাশ্যে অশালীন আচরণ শুরু করেন। মহিলাদের লক্ষ্য করে অশালীন অঙ্গভঙ্গি, এমনকি প্রকাশ্যে হস্তমৈথুন করার মতো কুকীর্তিও করতে থাকেন তিনি। ট্রেন ছাড়ার কয়েক মিনিট আগে ঘটে যাওয়া এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা স্টেশন চত্বরে।

ঘটনাস্থলে উপস্থিত এক মহিলা যাত্রী জানান, “হৃদয়পুর যাওয়ার জন্য মেয়েকে নিয়ে দত্তপুকুর লোকালে উঠেছিলাম। প্রথমে দেখলাম ছেলেটা আমাদের দিকে তাকিয়ে অশালীন অঙ্গভঙ্গি করছে। গুরুত্ব দিতে চাইনি। কিন্তু কয়েক মুহূর্ত পর দেখি সে প্রকাশ্যে আরও অনৈতিক আচরণ শুরু করেছে।” এরপরেই কামরায় থাকা অন্যান্য মহিলা যাত্রীরা এগিয়ে এসে ওই যুবককে ধরেন।

হাতেনাতে ধরা পড়তেই যাত্রীরা ক্ষোভে উত্তেজিত হয়ে ওঠেন। একেবারে স্টেশনের খুঁটিতে বেঁধে অভিযুক্তকে মারধর করা হয় বলে জানা গেছে। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য যাত্রীরাও রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁদের অভিযোগ, লোকালে নিরাপত্তার অভাব থেকেই এমন ঘটনা বারবার ঘটছে।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। বিপুল ভিড়ের মধ্য থেকে অভিযুক্তকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় তারা। রেল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, স্টেশন চত্বর এবং মহিলা কামরায় নিরন্তর নজরদারি চালানো হলেও ভিড়ের সুযোগে এ ধরনের ঘটনা ঘটে যেতে পারে।

তবে যাত্রীদের একাংশের অভিযোগ, নিরাপত্তা কর্মীরা থাকলেও তাঁদের উপস্থিতি অনেক সময়েই অপ্রতুল। ফলে যাত্রাপথে বিশেষ করে মহিলা যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। দত্তপুকুর স্টেশনে এই ঘটনা ফের স্পষ্ট করে দিল—লোকাল ট্রেনে নিরাপত্তা ব্যবস্থাকে আরও কঠোর ও কার্যকর করা জরুরি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.