খেলাধুলা

বিশ্বকাপ জয়ের পর নতুন পিচে রিচা: রাজ্য পুলিশের এসিপি হলেন শিলিগুড়ির তারকা ক্রিকেটার

ক্রিকেট মাঠের ঝলমলে আলো ছেড়ে এবার পুরোপুরি অন্য এক দুনিয়ায় প্রবেশ করলেন বাংলার বিশ্বকাপজয়ী তারকা রিচা ঘোষ। বুধবার শিলিগুড়ির এই উইকেটকিপার-ব্যাটার আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ পুলিশের ডিএসপি (ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ) পদে নিজের নতুন ইনিংস শুরু করলেন। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার রিচাকে নতুন দায়িত্বে বরণ করে নিয়েছেন।

দেশের মাটিতে ভারতকে বিশ্বকাপ জেতানোয় রিচার অবদান ছিল অনস্বীকার্য। কঠিন পরিস্থিতিতে ব্যাট হাতে তাঁর আগ্রাসী ও কার্যকরী ইনিংসগুলি দলের উপর থেকে চাপ কমিয়ে দিয়েছিল। তাঁর সেই পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ রাজ্য সরকার তাঁকে বড় সম্মান জানিয়েছে। বিশ্বকাপ জয়ের পরই ইডেন গার্ডেন্সে রাজ্য সরকারের পক্ষ থেকে রিচাকে ‘বঙ্গভূষণ’ সম্মানে ভূষিত করা হয়। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হাতে রাজ্য পুলিশের ডিএসপি পদের নিয়োগপত্র তুলে দিয়েছিলেন। বিশ্বকাপ জেতার ঠিক এক মাস পরে, বুধবার রিচা শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে পৌঁছান। তাঁকে সেখানে আনুষ্ঠানিকভাবে পুলিশের উর্দি তুলে দেওয়া হয়। আপাতত তিনি শিলিগুড়ি কমিশনারেটের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (ACP) পদে নিযুক্ত হয়েছেন। পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকেও ভিডিও বার্তায় এই নতুন আধিকারিককে উষ্ণ স্বাগত জানানো হয়েছে।

শিলিগুড়িতে রিচার নামে স্টেডিয়াম তৈরি
ক্রিকেটার রিচা ঘোষকে আরও বড় সম্মান জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নামে একটি স্টেডিয়াম তৈরিরও ঘোষণা করেছেন। শিলিগুড়ির চাঁদমনি টি এস্টেটের ২৭ একর জমিতে রাজ্য সরকার এই অত্যাধুনিক স্টেডিয়াম তৈরি করবে। আশা করা হচ্ছে, এই স্টেডিয়াম উত্তরবঙ্গ থেকে আরও অনেক ক্রিকেট প্রতিভা উঠে আসতে সাহায্য করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.