হঠাৎ করে ফোঁস, আতঙ্কে বন্ধ স্কুলের পঠন পাঠন। শুক্রবার জলপাইগুড়ি শহর সংলগ্ন চন পাড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন ক্লাস ঘরে ঢুকে পড়ে সাপ। হঠাৎ ক্লাস কক্ষে সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ারা। হইচই পড়ে যায় সমগ্র স্কুল জুড়ে। গত কয়েকদিন আগে সাপের কামড়ে মৃত্যু হয়, এক স্কুল ছাত্রের এতে আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ে শিক্ষক শিক্ষিকারা।
অনাহূত অতিথির আগমনে ভয়ের পরিবেশ সমগ্র বিদ্যালয় জুড়ে। তৎক্ষণাৎ ফোন করা হয় পরিবেশ কর্মীদের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান পরিবেশ কর্মীরা। সেখানে গিয়ে সাপটিকে উদ্ধার করেন তারা। সাপ উদ্ধারের পর আতঙ্ক মুক্ত গোটা বিদ্যালয়।
এ বিষয় পরিবেশকর্মী অংকুর দাস জানান, “আমরা সাপের খবর পেয়ে ছুটে আসি। এসে দেখি একটি সাপ ক্লাসরুমে ঘুরে বেড়াচ্ছে। আমরা তৎক্ষণাৎ তাকে ধরি এবং প্রাথমিক চিকিৎসার পর নিরাপদ স্থানে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করি। বনাঞ্চল ধ্বংসের ফলেই সাপেরা আশ্রয়স্থল হারাচ্ছে, তাই তারা এভাবে বিভিন্ন স্কুলে ঢুকে পড়ছে।”







