আবহাওয়া

বাংলায় কি হবে মিগজাউমের ল্যান্ডফল

বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমে ক্রমশ ফুঁসছে ঘূর্ণিঝড় মিগজাউম ।আইএমডির তথ্য অনুযায়ী আরও শক্তি সঞ্চয় করে গত ৬ ঘণ্টায় মধ্যে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এটি অগ্রসর হতে চলেছে। গতিবেগ কিলোমিটার প্রতি ঘণ্টা। আগামী ১২ ঘন্টার মধ্যে তা গভীর নিম্ন চাপে পরিণত হয়ে মিগজাউমের রূপ নেবে।

শেষ পাওয়া খবর অনুযায়ী পুদুচেরি থেকে পূর্ব ও দক্ষিণপূর্ব দিকে ৬৩০ কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়। আপাতত পূর্বাভাস বলছে, ৫ ডিসেম্বর দুপুরে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে।

মিগজাউমের গতিবেগ সর্বোচ্চ ৮০ থেকে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা। তবে তার সঙ্গে বয়ে আসা দমকা হাওয়ার বেগ ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা।হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, মিগজাউম এর দাপটে বেশ কিছু জায়গায় বর্ষণের পূর্বাভাস দিয়েছে আইএমডি। তবে এর সরাসরি কোনও প্রভাব বাংলায় পড়বে না। পরোক্ষে ভাবে বাংলার আবহাওয়ায় তার প্রভাব পড়বে। মঙ্গল ও বুধবার অর্থাত্‍ ৫ ও ৬ ডিসেম্বর পূর্ব, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার কিছু অংশে বর্ষণের পূর্বাভাস রয়েছে।
______________________________

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.