ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবীরকে প্রাণনাশের হুমকি ! নিরাপত্তা চেয়ে , দ্বারস্থ হলেন কলকাতা হাইকোর্টের । কেন্দ্রের সুরক্ষা না নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়ে হুমায়ূন বলেন , “সেন্ট্রাল গর্ভমেন্ট আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য লোক পাঠিয়েছিল। কিন্তু আমি বলেছি, আমি হাইকোর্টে যাব। হাইকোর্ট যদি আমাকে নিরাপত্তা দেয়, সেই মোতাবেক নিরাপত্তা নেব।”
হুমায়ূন বলেন , “এমনিই শাসকদলের ছোট-বড়-মেজো সবাই বলছে, আমি নাকি বিজেপি দ্বারা প্রভাবিত। এরপর যদি আমি কেন্দ্রের নিরাপত্তা গ্রহণ করি, এরা আরও বলার সুযোগ পেয়ে যাবে। আমাকে আমার এক ঘনিষ্ঠ, যিনি বড় শিল্পপতি, তিনি নিজের দায়িত্বে আমাকে সিকিউরিটি গার্ড দিচ্ছেন। হায়দরাবাদ থেকে ৮ জন এসেছেন।”
প্রসঙ্গত , বাবরি মসজিদের শিলান্যাস পর্ব থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন হুমায়ূন । এর মধ্যেই প্রাণ নাশের হুমকি পান বলেও অভিযোগ তার । আর তাই এবার নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হুমায়ূন ।







