রাজনীতি

আমার বিরুদ্ধে যদি কোনো দুর্নীতির অভিযোগ থাকে তাহলে তিনি কোর্টে যাক” : শান্তনু ঠাকুর

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

“আমার বিরুদ্ধে যদি কোন দুর্নীতির অভিযোগ থাকে তাহলে তিনি কোর্টে যাক। বনগাঁ তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের আনা অভিযোগের ভিত্তিতে এমনই প্রতিক্রিয়া দিলেন বনগাঁর বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। রবিবার বনগাঁ লোকসভার স্বরূপনগর বিধানসভার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের বালকী হাই স্কুল সংলগ্ন বসিরহাট-তরণীপুর রোডে একটি পথসভায় এসে এমনই মন্তব্য করলেন শান্তর ঠাকুর নির্বাচনী প্রচারে এসে তিনি বক্তব্যের শুরুতেই সিএএ নিয়ে রাজ্য সরকারকে তোপ দাগেন। পাশাপাশি তিনি এও বলেন, “১৯৭১ সালে পাকিস্তান থেকে যখন বাংলাদেশের জন্ম হয়, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী মুজিবর রহমান ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে বলা হয় এতদিনের যে সমস্ত শরণার্থীরা দুই দেশে ঢুকেছে তারা সেখানেই থাকুক। যে যেই অবস্থায় আছে সে সেই দেশেই থাকুক। এরপর থেকে নতুন করে শরণার্থী কোনো দেশ গ্রহণ করবে না। অথচ ভারতবর্ষের মুসলিমদের উপরে কোন রকম অত্যাচার না হলেও বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত থাকতে পারেননি। তাই তারা বাধ্য হয়ে একে দেশ ছেড়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিলেন। মূলত সেই সমস্ত মানুষকেই তাদের নাগরিকত্ব প্রদান করতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। তাই সিএএ মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। মানুষকে নাগরিকত্ব দেওয়ার আইন। পূর্বতন কংগ্রেস সরকার যা করেনি তা এই সরকার পরিপূরণ করলো। বর্তমান রাজ্য সরকার যতই এর বিরোধিতা করুক সিএএ লাগু হবেই।” বেশ কিছুদিন আগে বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে বিশ্বজিৎ দাস শান্তনু ঠাকুরের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে বলেন, “তেঁতুলিয়ায় কেন্দ্র সরকারের যে প্রকল্প শুরু হয়েছে ইছামতি নদীতে সংস্কার করার। তার জন্য বরাদ্দকৃত ৫০ কোটি টাকা শান্তনু ঠাকুর আত্মসাৎ করেছেন।” সেই প্রসঙ্গে শান্তনু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “অপপ্রচার দিয়ে কি হবে? ও কোর্টে চলে যাক। কত টাকার দুর্নীতি হয়েছে তা জানতে ও কোর্টে চলে যাক। সমস্যা কোথায়? এদিনের এই নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মন্ডল, স্বরূপনগরের বিজেপি নেতা বৃন্দাবন সরকার ও বনগাঁ সাংগঠনিক জেলার মহিলা মোর্চার জিএস পিয়া পাণ্ডে সহ প্রমুখ নেতৃত্ব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.