দেশ

রেল দূর্ঘটনাকে কেন্দ্র করে স্থগিত কেন্দ্রীয় সরকারের ৯বছরের পূর্তি অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা: বালেশ্বরের পরিস্থিতি বর্তমানে মৃত্যুপুরী। দুর্ঘটনাগ্রস্ত ট্রেন থেকে একের পর এক মৃতদেহ উদ্ধার হচ্ছে। এই পরিস্থিতিতে এবার শোক প্রকাশ করে কেন্দ্রীয় সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের পাশাপাশি সারাদেশে অনুষ্ঠিত তাদের সমস্ত কর্মসূচী স্থগিতের ঘোষণা করেছেন জেপি নাড্ডা।

 

 

তিনি বলেছেন, “ওড়িশার বালেশ্বরে শুক্রবার সন্ধ্যায় ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং হৃদয় বিদারক। এই হৃদয় বিদারক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের পাশাপাশি সারাদেশে অনুষ্ঠিত তাদের সমস্ত কর্মসূচী স্থগিত করা হয়েছে।

আমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন শোকাহত পরিবারগুলিকে এই অসহ্য যন্ত্রণা সহ্য করার শক্তি দেন। ঈশ্বর যেন মৃত আত্মাকে তার পায়ের কাছে স্থান দেন”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.