বিনোদন

বিবাহ বিচ্ছেদের পরে ফের বয়সের থেকে ছোট ফ্যাশন ডিজাইনারের সঙ্গে বাগদান সারলেন অর্জুন রামপাল

বর্তমানে বক্স অফিস কাঁপাচ্ছে ‘ধুরন্ধর’ সিনেমা। যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে সকলের মন জয় করেছেন অভিনেতা, অর্জুন রামপাল। এবারের এই সাফল্যের মধ্যেই সামনে এলো অভিনেতার বাস্তবিক জীবনের সমীকরণ। প্রথম বিবাহ বিচ্ছেদের পর দ্বিতীয়বার বিবাহিত জীবন শুরু করার পথে হাঁটতে চলেছেন তিনি। তবে সব নিয়েই কি বিয়ে করছেন অভিনেতা? আর পাত্রই বা কে?

১৯৯৮ সাল থেকে ২০১৯ পর্যন্ত বিবাহিত ছিলেন অর্জুন রামপাল। প্রথম জীবনে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মডেল মেহর জেসিয়ার সঙ্গে। তবে ২০১৯ সালের পর থেকে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপরেই অভিনেতা প্রেমের সম্পর্কে জড়িয়ে পরেন গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডসের সঙ্গে। তারপর থেকে কেটে গেছে প্রায় ৬ বছর। তবে তাঁর প্রেমিকা ফ্যাশন ডিজাইনার হলে অভিনেতার থেকে প্রায় ১৫ বছরের ছোট। তবে তাতে কি? ভালোবাসা থাকলে বয়সটা কোন ব্যাপারই না।

অভিনেতার প্রথম পক্ষেরই দুই পুত্র সন্তান রয়েছে। তারপরেও এবার নতুন প্রেমের সম্পর্ক স্বীকৃতি পেতে চলেছে। দীর্ঘদিন ধরেই তারা দুজনে সহবাস করছেন। সম্প্রতি রিয়া চক্রবর্তীর সঙ্গে একটি পটকাস্টে স্বীকার করে নিলেন অভিনেতা বাগদানের কথা। সম্প্রতি একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রেমিকা গ্যাব্রিয়েলার সঙ্গে বাগদান সম্পন্ন হয়। তবে কবে এই তারকা জুটি চার হাত এক করবেন সেই নিয়ে বেশ কৌতূহলী দর্শকমহলের একাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.