কলকাতাক্রাইমজেলা

১৫ বছর পর হুগলির তৃণমূলকর্মী খুন মামলায় সিবিআই তদন্তের নির্দেশ

ফের রাজ্যের একটি পুরনো ও চর্চিত হত্যা মামলায় নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্টে। হুগলির জঙ্গিপাড়ায় তৃণমূল কর্মী রবিন ঘোষ খুনের ঘটনায় নতুন করে তদন্তের নির্দেশ আদালতের। প্রায় ১৫ বছর পর এই হত্যাকান্ডের তদন্ত এতদিন রাজ্য পুলিশের সিআইডি হাতে থাকলেও এবার সেই তদন্তের ভার গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে।

২০১০ সালে হওয়া খুনের তদন্তে এবার চাঞ্চল্যকর মোড়। বৃহস্পতিবার মামলাটি কলকাতা হাইকোর্টের এজলাসে ওঠে। মামলার নথি খতিয়ে দেখে আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে, দীর্ঘ সময় ধরে তদন্ত চললেও রহস্যভেদ না হওয়ায় তদন্তকারী সংস্থার ওপর আস্থা হারিয়েছে আদালত। এবার সেই তদন্তের দায়িত্ব পেল সিবিআই। আদালতের নির্দেশ অনুসারে, সিআইডি’র হাতে থাকা সমস্ত নথি ও প্রমাণ সিবিআই আধিকারিকদের হাতে তুলে দিতে হবে।

তবে নিহতের পরিবারের দাবি, গত দেড় দশক ধরে তদন্ত প্রায় থমকে ছিল বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা বাম আমলে ঘটলেও, তৃণমূলের দীর্ঘ শাসনকালেও খুনের রহস্য উদঘাটন হয়নি। কলকাতার উচ্চ আদালতের এই নির্দেশে নিহতের পরিবার নতুন করে আশার আলো দেখছে। তাদের মতে, কেন্দ্রীয় সংস্থার তদন্তে সত্য সামনে আসবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.