রাজ্য

চিনের কাঁপন ধরিয়ে সেলা টানেল উদ্বোধন প্রধানমন্ত্রীর

অরুণাচলপ্রদেশ থেকে ৫৫ হাজার কোটির প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।অরুণাচল প্রদেশের তাওয়াং-এ ১৩ হাজার ফুট উচ্চতায় তৈরি হয়েছে বিশ্বের দীর্ঘতম টানেল।
শনিবার বিশ্বের দীর্ঘতম টানেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের দীর্ঘতম দুই লেন বিশিষ্ট টানেল হচ্ছে সেলা টানেল। প্রায় ১২ কিলোমিটার লম্বা এই সুড়ঙ্গটি। এটি হয়ে খুব শীঘ্রই চিন সীমান্ত সংলগ্ন তাওয়াং ও কামেং সেক্টরে পৌঁছে যাওয়া যাবে।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের সীমান্ত লাগোয়া গ্রামীণ অঞ্চলগুলিকে উন্নত করার দিকে নজর দেয়নি আগের কংগ্রেস সরকার। দেশের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলছিল তারা। নিজের দেশের সেনাকে শক্তিশালী না করা এবং নিজের দেশের জনগণকে সঠিক সুযোগ সুবিধা না দেওয়াই হচ্ছে কংগ্রেসের নীতি এবং আদর্শ।‘

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.