রাজ্য

নতুন বছর থেকে বাতিল একাধিক ট্রেন, কোন কোন ট্রেন বাদের তালিকায়? জেনে নিন

নতুন বছরের শুরুতেই যাত্রীদের জন্য খারাপ খবর শোনালো রেল কর্তৃপক্ষ। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখার একাধিক লোকাল ট্রেন। প্যাসেঞ্জার না হওয়া সহ একাধিক কারণে এই বাতিল বলে খবর। রেলওয়ে সূত্রের খবর, একাধিক লোকাল ট্রেনে উপযুক্ত যাত্রী না হওয়া সহ একই রুটে একই ধরনের ট্রেন চালানোর জন্যে এই সিদ্ধান্ত। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে ট্রেনগুলি । কোন কোন ট্রেন বাতিল হল , দেখে নিন সেই তালিকা,

দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখার একাধিক রুটে বাতিল করা হয়েছে এই মেমু ট্রেনগুলো। ৬৮০৪৭ খড়গপুর-বেলদা মেমু, ৬৮০৮৭ বিষ্ণুপুর-ধানবাদ মেমু,৬৮০৮৮ ধানবাদ-বাঁকুড়া, ৬৮০৯৬/৬৮০৯৫ বাঁকুড়া-ময়নাপুর-বাঁকুড়া মেমু, ৬৮০৯৩/৬৮০৯৪ খড়গপুর-ঝাড়গ্রাম-খড়গপুর মেমু, ৬৮০২৩/৬৮০২৪ ঝাড়গ্রাম-পুরুলিয়া-ঝাড়গ্রাম, ৬৮০২৫ চক্রধরপুর-রাউরকেল্লা মেমু, ৬৮০২৯ রাউরকেল্লা-ঝাড়সুগুদা, ৬৮০৩১/৬৮০৩২ ঝাড়সুগুদা-সম্বলপুর-ঝাড়সুগুদা ২ জানুয়ারি, ২০২৬ থেকে বাতিল করা হচ্ছে।

পাশাপাশি ৬৮০৪৮ বেলদা-খড়গপুর মেমু, ৬৮০৩৩/৬৮০৩৪ ঝাড়সুগুদা-সম্বলপুর-ঝাড়সুগুদা মেমু, ৬৮০৩০ ঝাড়সুগুদা-রাউরকেল্লা, ৬৮০২৬ রাউরকেল্লা-চক্রধরপুর মেমু ট্রেন আগামী বছরের ৩ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বাতিল থাকবে। একসঙ্গে এতগুলি ট্রেন বাতিলের জন্য স্বাভাবিকভাবেই সমস্যায় পড়বে নিত্যযাত্রীরা। তবে বিশেষজ্ঞরা জানিয়েছে, দ্রুত ট্রেনগুলিকে আবারো চালু করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.