অফবিট

দেওগড়ের নাম শুনেছেন ? এই শীতের ছুটিতে কিন্তু ঘোরার প্ল্যানটা দেওগড়ে হতেই পারে , কি কি আছে সেখানে ? দেখেনিন একনজরে

দেওগড় , ভ্রমণ পিপাসু মানুষদের কাছে হয়ত পরিচিত নাম , তবে যারা এখনও দেওগড় এর নাম শোনেননি বা যাননি , একবার হলেও গিয়ে ঘুরে আসুন। ঝর্না, পাহাড়, অরণ্য, জলাধার দিয়ে সজ্জিত দেওগড় , শীতের মরশুমে বেরোনোর জন্য একদম আদর্শ ।

ওড়িশার দেবগড় জেলার ছোট্ট শহর দেওগড়। সাধারনত দেবতার ঘর বা আশ্রয়স্থল হিসাবেই পরিচিত এই জায়গা। এই ছুটির মরশুমে হাতে ৪-৫ দিন সময় থাকলে খুব ভাল করেই ঘুরে আসতে পারেন দেওগড় থেকে।

তবে যাদের কাছে দেওগড় নতুন জায়গা , তারা গেলে কোথায় কোথায় ঘুরবেন ! সেই নিয়ে একটা চিন্তা থাকলে , সেই চিন্তার ভাঁজও কপাল থেকে সরিয়ে ফেলুন । কোথায় কোথায় ঘুরবেন , সেই তালিকাও থাকলো আপনাদের জন্য –

প্রধানপাট জলপ্রপাত –

পিকনিকের জন্য আদর্শ দেওগড় শহরের কাছের এই ছোট্ট ঝর্না। পাহাড় ও বনাঞ্চলের মধ্যে অবস্থিত এই জলপ্রবাহ দেখতেও বেশ লাগে।

জগন্নাথ মন্দির –

ওড়িশার নিজস্ব স্থাপত্যশৈলীতে তৈরি দেওগরের এই জগন্নাথ মন্দির । ১৭০৫ সালে রাজা প্রতাপ রুদ্র দেবের হাত ধরে তৈরি হয়েছিল এই মন্দিরটি। মন্দির চত্বরও বেশ অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত। সবুজের মাঝে সাদা মন্দিরে গেলে , আপনার চোখ জুড়িয়ে যেতে বাধ্য ।

কটাসর ঘাট ও বনদুর্গা মন্দির –

দেওগড় থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত কটাসর ঘাট শিব মন্দিরটি। দেওগড় থেকে অঙ্গুল যাওয়ার পথে কাঙ্কারখোল সংরক্ষিত বনাঞ্চলের মাঝে অরণ্যবেষ্টিত অবস্থায় রয়েছে দেবী বনদুর্গা ও ভগবান শিবের মন্দির । উল্লেখ্য , এই মন্দিরের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে একটি প্রাকৃতিক জলস্রোতও।

কৈলাস প্যালেস –

দেওগড় থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে রয়েছে এই বিশাল প্রাসাদ। কথিত আছে , ১৯১৯ সালে রাজা দিব্যশঙ্কর দেব এই প্যালেসটি তৈরি করেছিলেন । ওড়িশা সরকারের তরফে এই প্রাসাদকে ইকোট্যুরিজম সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। পাহাড়ে ঘোড়া এই স্থান দেখে , মন ভালো হতে বাধ্য।

তবে কিভাবে যাবেন দেওগরে? দেওগড় যাওয়ার জন্য নিকটতম রেল স্টেশন হল সম্বলপুর এবং বিমানবন্দর হল ঝারসুগুদা। এই রেলস্টেশন বা বিমানবন্দরে নেমে , তারপর সড়কপথে পৌঁছোনো যাবে দেওগড়ে । পাওয়া যায় গাড়ি ভাড়াও । গাড়ি করে যেতে সময় লাগবে ঘণ্টা তিনেক মতো।উল্লেখ্য গাড়ি করে সম্বলপুর থেকে দেওগড় গেলে পথে চোখে পড়বে হীরাকুঁদ বাঁধ, মেরিন ড্রাইভ, সমলেশ্বরী মন্দির প্রভৃতি। তাহলে অপেক্ষা কিসের ! এই শীতের ছুটিতে তাহলে দেওগড়ের প্ল্যানটাই হয়ে যাক ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.