রাজ্য

তীব্র জল সংকটের অভিযোগে ক্ষুব্ধ গ্রামবাসী !

নিজস্ব সংবাদদাতা: এমনিতেই জলসংকট। তার উপর দিন ১৫ ধরে ব্যাহত বিদ্যুৎ পরিষেবা। নাজেহাল পরিস্থিতির মুখোমুখি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার জাড়া পঞ্চায়েতের করঞ্জি গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের দাবি দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে অভিযোগ করার পরেও কোনো সুরাহা মেলেনি।

কয়েক মাস আগে জেলা প্রশাসনের কাছে পানীয় জল না পাওয়ায় অভিযোগ করেছিলেন করঞ্জি গ্রামের বাসিন্দারা। সেই অভিযোগে সাড়া দিয়ে জেলা প্রশাসনের তরফে প্রায় ১০ লক্ষ টাকা খরচ করে একটি পাম্প বসানো হয়েছিল। এতে জল সংকট মোকাবিলা করা সম্ভব হলেও তা পানের অযোগ্য। গত তিন মাস ধরে গ্রামবাসীরা ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনকে এই সমস্যার কথা জানিয়েছেন। তবে প্রশাসন কর্মীরা সেই অভিযোগে কান দেননি এমনটাই জানা গেছে স্থানীয় বাসিন্দাদের তরফে। তার উপরে গত ১৫ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা একেবারেই বন্ধ। যার জেরে ১৫ দিন ধরে বন্ধ পাম্প হাউসও। ফলোতো গোটা গ্রামের ১০০ টির ও বেশি পরিবার এই অসহ্য গরমে তীব্র জল সংকটে ভুগছে।গ্রামবাসীদের দাবি, প্রশাসন যেন শীঘ্রই পানীয় জলের ব্যবস্থা করেন নয়তো তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন। গোটা বিষয়ে করঞ্জি গ্রামের পঞ্চায়েত প্রধান এবং বিডিও অফিসের আধিকারিকরা জানান পানীয় জল সংকটের মোকাবিলা করতে খুব তাড়াতাড়ি ব্যবস্থাপনা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.