খেলাধুলা

মেয়াদ শেষের আগেই বিদায়! আজহার মাহমুদকে সরিয়ে টেস্টে নতুন কোচের সন্ধানে পাকিস্তান

পাকিস্তান ক্রিকেটে পরিবর্তনের হাওয়া যেন থামছেই না। এবার মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগেই টেস্ট দলের প্রধান কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হলো আজহার মাহমুদকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত আজহারের সঙ্গে চুক্তি থাকলেও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বোর্ড সূত্রের খবর, আগামী ২০২৬ সালের মার্চ মাসের আগে পাকিস্তানের আর কোনো টেস্ট সিরিজ নেই। সেই লম্বা বিরতিকে কাজে লাগিয়ে নতুন করে পরিকল্পনা সাজাতে চাইছে পিসিবি। বোর্ডের ঘনিষ্ঠ মহলের মতে, আজহারের চুক্তির মেয়াদ শেষ হওয়ার জন্য অপেক্ষা না করে আগেভাগেই নতুন কোনো কোচের সন্ধানে নামা এবং একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করাকেই বুদ্ধিমানের কাজ মনে করছে পাকিস্তান বোর্ড। আজহার মাহমুদ গত কয়েক বছরে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকলেও গত বছর তাঁকে লাল বলের ক্রিকেটে মূল দায়িত্ব দেওয়া হয়েছিল। আগামী ২০২৬ সালের মার্চ মাস থেকে পাকিস্তানের ঠাসা টেস্ট সূচি রয়েছে। প্রথমে বাংলাদেশ সফর, তারপর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ এবং আগস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ডের মাটিতে সিরিজ খেলবে তারা। এছাড়া ঘরের মাঠে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ম্যাচ রয়েছে। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী চক্রের কথা মাথায় রেখে এখন থেকেই কোমর বেঁধে নামতে চাইছে মহসিন নকভির বোর্ড। শুধু প্রধান কোচ নয়, পাকিস্তান দলের পুরো সাপোর্ট স্টাফেই বড়সড় রদবদল আসার সম্ভাবনা দেখা দিয়েছে।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার জেসন গিলেস্পির সঙ্গে নির্বাচক কমিটি নিয়ে মনোমালিন্যের জেরে বিচ্ছেদের পর থেকেই পাকিস্তান দলে স্থায়ী কোচের অভাব ছিল। মাঝে আকিব জাভেদ ও আজহার মাহমুদকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দিয়ে কাজ চালানো হয়েছে। কেবল পুরুষ দলই নয়, বোর্ড এখন মহিলা দলের জন্যও নতুন কোচের খোঁজ করছে। সব মিলিয়ে পাকিস্তানের ক্রিকেট কাঠামোতে এক বিশাল পরিবর্তনের ডাক দিয়েছে পিসিবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.