আবারো বিশ্ব সেরা টেস্ট বোলার হলেন জসপ্রীত বুমরা। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ভালো খেলার পুরস্কার স্বরূপ , বিশ্বের এক নম্বর বোলার হলেন তিনি । সেরা বোলারদের তালিকায় রবিচন্দ্রন অশ্বিনকে টপকে গিয়ে এক নম্বর বোলার হয়েছেন তিনি । বাংলাদেশ বনাম ইন্ডিয়ার টেস্ট সিরিজে , মোট ৪৯ ওভার বল করে ১১ টি উইকেট নিয়েছেন বুম বুম । মাত্র ১২.৮২ গড়ে উইকেট নিয়েছেন তিনি ।
চলতি বছরের ফেব্রুয়ারি তেও একবার অশ্বিনকে টপকে বিশ্বের একনম্বর টেস্ট বোলার হয়েছিলেন বুমরা। সেই বার বিশ্বের একনম্বর বোলার হতে , ৩ টি ধাপ পেরোতে হয়েছিল তাঁকে । ভারতীয় পেসার হিসাবে প্রথম বিশ্বসেরা টেস্ট বোলার হয়েছিলেন তিনি । এর আগে কপিল দেব ও জাহির খান , দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করলেও , কখনো বিশ্বসেরা টেস্ট বোলারের তালিকায় শীর্ষে উঠতে পারেননি ।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ভালো বোলিং দেখা যায় অশ্বিনেরও । তিনিও দুটি টেস্ট মিলিয়ে নিয়েছিলেন ১১ টি উইকেট । তবে একনম্বরে পৌঁছাতে পারেননি তিনি । বুমরার থেকে এক পয়েন্ট পিছনে আছেন অশ্বিন। বিশ্বসেরা টেস্ট বোলারদের প্রথম দশের তালিকায় বুমরা এবং অশ্বিন বাদেও রয়েছেন আরেক ভারতীয় বোলার। এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন রবীন্দ্র জাদেজা।







