খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দলের চূড়ান্ত তালিকা প্রকাশ, ভারতের মাটিতে বসবে মেগা আসর

আর কয়েক মাস পরই ভারতের মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্ব আসর। ২০২৬ সালের এই মেগা ইভেন্টের জন্য যোগ্যতা অর্জন পর্ব শেষ হয়েছে, যেখানে মোট ২০টি দল তাদের স্থান নিশ্চিত করেছে। এই টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ হলো, ইতিহাসে এই প্রথমবার বিশ্বকাপে খেলবে ইটালি। এছাড়া গতবারের আসরে পাকিস্তানকে চমকে দিয়ে আলোড়ন সৃষ্টি করা মার্কিন যুক্তরাষ্ট্রও এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে। তবে, টুর্নামেন্টের সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। এই বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পালন করছে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কা।

গতবারের বিশ্বকাপের মতোই এবারও ২০টি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতিটি গ্রুপের সেরা দুটি দল যাবে সুপার এইট পর্বে, যেখানে দলগুলিকে আবার দুটি গ্রুপে ভাগ করা হবে। এই দুই গ্রুপের শীর্ষ চারটি দল খেলবে সেমিফাইনালে। ভারত যেহেতু গতবারের চ্যাম্পিয়ন, তাই তারা এবার ঘরের মাঠে ট্রফি ধরে রাখার চ্যালেঞ্জ নেবে। গত বিশ্বকাপের ফলাফলের ভিত্তিতে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি খেলার সুযোগ পেয়েছে। আইসিসি র‍্যাঙ্কিংয়ের মাধ্যমে সুযোগ পাওয়া দলগুলি হলো পাকিস্তান, নিউজিল্যান্ড এবং আয়ারল্যান্ড। বাকি দলগুলি যোগ্যতা অর্জন পর্বের মাধ্যমে জায়গা করে নিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.