খেলাধুলা

ক্রিকেট জগতে বিপ্লব! আসছে ‘টেস্ট ২০’, টেস্ট ও টি-টোয়েন্টির সংমিশ্রণে নতুন ফরম্যাট

ঐতিহ্যবাহী টেস্ট ক্রিকেট থেকে শুরু করে ওয়ানডে, টি-টোয়েন্টি, এমনকি হান্ড্রেড ও টি-টেন পর্যন্ত খেলার নানা সংস্করণ দেখেছে ক্রিকেটপ্রেমীরা। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে সম্পূর্ণ নতুন এক ফরম্যাট: ‘টেস্ট ২০’। একে বলা হচ্ছে ক্রিকেটের ‘দ্য ফোর্থ ফরম্যাট’। ‘ওয়ান ওয়ান সিক্স নেটওয়ার্ক’-এর কার্যনির্বাহী চেয়ারম্যান এবং ‘দ্য ফোর্থ ফরম্যাট’-এর সিইও গৌরব বহিরওয়ানি এই নতুন ফরম্যাটটির ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, টেস্ট ক্রিকেটের ধৈর্য এবং টি-টোয়েন্টির দ্রুত উত্তেজনা—এই দুইয়ের ঝলকই পাওয়া যাবে নতুন এই সংস্করণে। এটি দ্রুত খেলা হবে এবং দর্শকরা প্রতিটি মুহূর্তের রোমাঞ্চ উপভোগ করতে পারবেন।

‘টেস্ট ২০’ হলো একটি সংক্ষিপ্ত সংস্করণ, যেখানে টেস্ট ম্যাচের নিয়ম অনুযায়ী প্রতিটি দল দুবার করে ব্যাটিং করার সুযোগ পাবে। তবে পুরো ম্যাচটি হবে মাত্র ৮০ ওভারের। এই ফরম্যাটে দুটি দলকেই দুবার করে ব্যাটিং এবং দুবার করে বোলিং করতে হবে। মুফাদ্দাল ভোহরা নামের একটি জনপ্রিয় এক্স (আগের টুইটার) হ্যান্ডেল থেকে জানানো হয়েছে, এই নতুন ‘টেস্ট ২০’ জানুয়ারি মাসে শুরু হতে চলেছে এবং ম্যাচের মধ্যে মোট চারটি বিরতি থাকবে। এটি ক্রিকেটকে এক নতুন মাত্রা দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.