কলকাতা

ইডির কাজে বাঁধা দেওয়ার প্রতিবাদে নবান্নের সামনে ধর্নার পরিকল্পনা বঙ্গবিজেপির, অনুমতি দিলেন বিচারপতি!

I-pac এর কনর্ধার প্রতীক জৈনের বাড়ি থেকে সবুজ রঙের ফাইল নিয়ে বেরিয়ে আসার ঘটনার প্রতিবাদে নামতে চলেছে বিজেপি । এই ঘটনায় নবান্নের সামনে ধর্নায় বসতে চলেছে বঙ্গবিজেপি। এই বিষয়ে মামলা দায়েরের অনুমতি দিলেন হাইকোর্টের বিচারপতি শম্পা দত্ত পাল । গত বৃহস্পতিবার ইডি হানা দেয় I-pac এর কর্তা প্রতীক জৈনের বাড়ি ও অফিসে। ইডি তল্লাশি চালানোর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী ও পুলিশের টিম প্রবেশ করে প্রতীক জৈনের বাড়িতে। সেখান থেকে তিনি বের হন বহু তথ্য, নথি সমেত সবুজ রঙের ফাইল নিয়ে।

কেন্দ্রীয় তদন্ত সংস্থার কাজে বাঁধা দেওয়ার প্রতিবাদে নবান্নে ধর্নায় বসতে চেয়েছে বিজেপি। যদিও আদালত থেকে অনুমতি মিলছিল না ।এ প্রসঙ্গে তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য বলেন, “যারা ভিতরে কোনওদিন বসতে পারবে না, তারা যদি বাইরে বসতে চায়, কী বলি! ওদের ভিতরে বসার বহুদিনের শখ। যিনি সবার আগে বসতে চান, শুভেন্দুবাবু তিনিই ধর্নায় বসার ডাক দিয়েছিলেন। নিজের দলের সমীক্ষাতেও বুঝে গিয়েছেন, বিজেপি এবার ৫০-৬০এর গণ্ডি পেরোতে পারবে না। তাই বাইরে বসে দুধের স্বাদ ঘোলা মেটাতে চাইছেন।”

ইডির দাবি , প্রতীক জৈনের বাড়িতে তারা যখন নথি , ডাটা নিয়ে তল্লাশি চালাছিল। সেইসময় ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী প্রবেশ করে ইডির আধিকারিকদের বাছা বাছা নথিগুলি নিয়ে বেরিয়ে যান। ইডির কাজে বাঁধা দেওয়ায় মুখ্যমন্ত্রীর ভূমিকার প্রতিবাদে নবান্নের সামনে ধর্নায় বসতে চেয়েছেন বিজেপি নেতৃত্বরা। যেহেতু নবান্ন রাজ্যের প্রশাসনিক ভবন। নবান্নের আশেপাশে হাইসিকিউরিটি জোন হিসেবে গণ্য করা হয়। নবান্নে ধর্নার অনুমতি চেয়ে সরাসরি বিজেপি নেতারা আপিল করে উচ্চ আদালতে । এই বিষয়ে মামলা করার অনুমতি দিল হাইকোর্টের বিচারপতি শম্পা দত্ত পাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.