বিনোদন

বছরের শুরুতেই নতুন চমক ওটিটিতে! গোয়েন্দা শ্রাবন্তীর নাতনির চরিত্রে দিব্যাণী

বহু দিন ধরেই দর্শকমহলেঅন্যতম মনোরঞ্জনের ঠিকানা হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফর্ম। এমনকি বাংলা ইন্ডাস্ট্রিও ওয়েব সিরিজের দুনিয়ায় এনেছে বহু ভিন্ন স্বাদের জনপ্রিয় গল্প। এবার
সেখানেই ফ্রেম বন্দী হতে চলেছেন বড়পর্দার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জী ও ছোটপর্দার জনপ্রিয় নায়িকা ফুলকি খ্যাত দিব্যাণী মন্ডল। এই দুই তারকার যুগলবন্দি দেখা যাবে ‘ঠাকুমার ঝুলি’ ওয়েব সিরিজে।

বর্তমানে বড়পর্দা থেকে শুরু করে ওটিটি দুনিয়া সর্বত্র নিজের অভিনয় দক্ষতা দেখিয়ে চলেছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। ওটিটি জগতে অভিনেত্রী প্রথম কাজ শুরু করেন অভিনেতা সোহমের সঙ্গে জুটি বেঁধে ‘দুজনে’ ওয়েব সিরিজে। পাশাপাশি সম্প্রতি ‘দেবী চৌধুরানী’ সিনেমায় প্রধান চরিত্রে নজর কেড়েছেন তিনি। এরমধ্যেই এবার তিনি শুরু করতে তাঁর দ্বীতিয় ওয়েব সিরিজের কাজ। সেখানে এক্কেবারে নায়িকা ধরা দেবেন ভিন্ন ধরনের চরিত্রে। প্রথমবার অভিনেত্রী পর্দায় আসতে চলেছেন দুঁদে গোয়েন্দার অবতারে। পাশাপাশি এই সিরিজে বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করতে চলেছেন ফুলকি খ্যাত দিব্যাণী।

ফুলকি ধারাবাহিকে প্রধান চরিত্রে ডেবিউ করেই এক্কেবারে মানুষের মণিকোঠায় পৌঁছে গিয়েছেন অভিনেত্রী দিব্যাণী মন্ডল। তারপরই এক্কেবারে তিনি বড় পর্দায় পা রাখলেন সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমার হাত ধরে। বর্তমানে তিনি এই সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন। তবে এর মাঝেই তাঁর নতুন কাজের খবর সামনে এলো। এবারে এক অন্যতম প্রধান চরিত্রে তিনি ধরা দিতে ওটিটি দুনিয়ায়। এবার এই ‘ঠাকুমার ঝুলি’ ওয়েব সিরিজে ঠাকুমা শ্রাবন্তীর নাতনি হিসেবে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দিব্যাণীকে। এই সিরিজের প্রেক্ষাপট ঘরে উঠবে বিষ্ণুপুররের এক বনেদি জমিদারবাড়ি। সব ঠিক থাকলে চলতি মাসের শেষে এই ওয়েব সিরিজ উঠবে শ্যুটিং ফ্লোরে। তবে আগামী দিনে মানুষের মনে কতটা জায়গা করতে পারে সেটাই এখন দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.