বিজেপি কর্মীদের ওপরে হামলার প্রতিবাদে ক্যানিং-এ পদযাত্রা ও সভা করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল বিকেল ৪টে নাগাদ ক্যানিং- এসে উপস্থিত হন তিনি। হাসপাতাল মোড় থেকে যোগ দেন পদযাত্রায়। প্রায় দু’কিলোমিটার হেঁটে সভাস্থলে পৌঁছন শুভেন্দু।
শুভেন্দুর উবাচ, ‘গত বিধানসভা বা পঞ্চায়েত ভোটে সাধারণ মানুষ ভোট দিতে পারেননি, তৃণমূলের দুষ্কৃতীরা বুথে ভোট লুঠ করেছিল। কিন্তু এ বার তা হবে না। প্রতি বুথে ছ’জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন।’
উল্লেখ্য, মাস কয়েক পূর্বে ক্যানিং বাস স্ট্যান্ডে একটি জনসভা থেকে শুভেন্দু অধিকারীকে ক্যানিং-এ এলে বেঁধে রাখার কথা বলেছিলেন পরেশ। উক্ত প্রসঙ্গও প্রকাশ্যে আসে জনসভা থেকে। বিষয়টি টেনে শুভেন্দু বলেন, ‘আমি যাওয়ার সময়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে চা খেয়ে যাব। ক্ষমতা থাকলে আমাকে বেঁধে রাখো।’ সভার শেষে বাস স্ট্যান্ড এলাকায় চা’ও খান তিনি।







