বর্তমান সময় দাঁড়িয়ে আগের থেকে অনেকটাই বদলেছে বড়পর্দায় গল্প বলার ধরণ। এমনকি সম্প্রতি সময় দাঁড়িয়ে পরিচালক থেকে শুরু করে কলাকুশলীরা সকলেই খোঁজে নুতুন অজানা গল্প। এবার গৃহপরিকালিকাদের জীবন যুদ্ধের গল্প নিয়ে পর্দায় ধরা দিয়েছে ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ সিনেমা।
শহুরের গতির সঙ্গে তালমিলিয়ে চলার জন্য সাধারণ মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারগুলির সব দিক ঠিক রাখতে নিরন্তর সহায়তা করে চলছে গৃহপরিকালিকারা। যাদের মধ্যে বেশিরভাগ মানুষই শহরে আসে লক্ষ্মীকান্তপুর লোকালে চেপে। এবার সেই নাম দিয়ে গড়ে উঠল একটি ভিন্ন ধরনের সিনেমা। রামকমন মুখার্জির পরিচালনায় তৈরি হয়েছে এই সিনেমা। যেখানে উঠে এসেছে বর্তমান সময় দাঁড়িয়ে ৩টি জেনারেশনের মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত পরিবারের জীবন যাপনের কাহিনী। সেখানে দেখা একজন পরিচালিকার কতটা গুরুত্ব থাকে একটা পরিবারে। আগেই মুক্তি পেয়েছে এই সিনেমার টিজার ও ট্রেলার। যা নিয়ে মানুষের মধ্যে দেখা গেছে ব্যাপক উন্মাদনা।
পাশাপাশি দর্শকমহলের উৎসাহের অন্যতম কারণ হলো এই সিনেমার গল্প। যেখানে উঠে এসেছে এক্কেবারে বাস্তব জীবনে সংঘর্ষের কথা। পরিচালিকারা গ্রাম্য পরিবেশ থেকে উঠে এসে শহুরে পরিবারে তাদের আদব-কায়দার সঙ্গে মানিয়ে নিতে যেই প্রতিকূলতার সম্মুখীন হতে তুলে ধরা হয়েছে এই সিনেমার মাধ্যমে। এবার জমজমাট ভাবে অনুষ্ঠিত হলো এই সিনেমার প্রিমিয়ার। যেখানে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক রামকমল মুখোপাধ্যায় ও একাধিক কলাকুশলীরা। যার মধ্যে রয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সায়নী ঘোষ, সঙ্গীতা সিনহা, পাওলি দাম, রাজানন্দিনী পাল, জন ভট্টাচার্য সহ এই সিনেমার একাধিক জনপ্রিয় তারকার নাম। এমনকি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবাংশু ভট্টাচার্য, জুন মালিয়া, ইমন চক্রবর্তী, বিধায়ক মদন মিত্র সহ পরিচালক হরনাথ চক্রবর্তী।







